Home / স্বাস্থ্য / ক্যানসার প্রতিরোধে সংসদে তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ পাস জরুরি
cancer

ক্যানসার প্রতিরোধে সংসদে তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ পাস জরুরি

কাল ৪ ফেব্রুয়ারি বিশ্ব ক্যানসার দিবস। দেশে ক্যানসারের প্রকোপ মোকাবেলায় আসন্ন সংসদের প্রথম অধিবেশনে সংশোধিত তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশটি পাস করার আহ্বান জানিয়েছে তামাকবিরোধী গবেষণা ও অ্যাডভোকেসি সংগঠন প্রজ্ঞা (প্রগতির জন্য জ্ঞান)।

বাংলাদেশসহ বিশ্বব্যাপি অসংক্রামক রোগে মৃত্যুর প্রধান দু টি কারণের একটি ক্যানসার। বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ২০২৫ সালের গবেষণা অনুযায়ী, বাংলাদেশে ক্যানসারে আক্রান্ত প্রায় অর্ধেক (৪৬%) রোগীর মধ্যে তামাক ব্যবহারের সম্পৃক্ততা পাওয়া গেছে।

গ্লোবাল ক্যান্সার অবজারভেটরি-এর তথ্য অনুযায়ী,বাংলাদেশে ২০২২ সালে ক্যানসারে ১ লাখ ১৬ হাজার ৫৯৮ জনের মৃত্যু হয়েছে এবং নতুন করে ক্যানসারে আক্রান্ত হয়েছে ১ লাখ ৬৭ হাজার ২ শ ৫৬ জন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে,তামাক ব্যবহার পরিহারের মাধ্যমে ৩০ থেকে ৫০ % পর্যন্ত ক্যানসারে মৃত্যু প্রতিরোধ করা সম্ভব।

বিশ্ব ক্যানসার দিবসের প্রতিক্রিয়ায় প্রজ্ঞা’র নির্বাহী পরিচালক এবিএম জুবায়ের বলেন, “তামাক ব্যবহারজনিত ক্যানসার মোকাবেলায় আগামী সংসদের প্রথম অধিবেশনে তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ পাসের কোন বিকল্প নেই।”

৩ ফেব্রুয়ারি ২০২৬
এ জি