Home / স্বাস্থ্য / হাম উপসর্গে প্রাণ গেল আরও ৮ শিশুর
Ham-

হাম উপসর্গে প্রাণ গেল আরও ৮ শিশুর

সংক্রামক রোগ হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় (শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত) সারাদেশে আরও আটজন শিশুর মৃত্যু হয়েছে।

এই সময়ের মধ্যে হাম ও এর উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে আরও ১ হাজার ১৫২ জন।

এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও উপসর্গে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ১ হাজার ১২২ জনে। এর মধ্যে নিশ্চিত হামে মারা গেছে ১০২ জন এবং উপসর্গে ১০২০ জন।

শনিবার ৩ অক্টোবর বিকেলে স্বাস্থ্য অধিদফতরের হামের পরিস্থিতিবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। এর আগে শুক্রবার ২ অক্টোবর হাম ও এর উপসর্গে ৪ জন শিশুর মৃত্যু হয়। যার মধ্যে নিশ্চিত হামে মৃত্যু হয় একজনের। এদিন হাম ও এর উপসর্গ দেখা দেয় ১ হাজার ২৪২ জনের শরীরে।

৩ অক্টোবর ২০২৬
এ জি