চাঁদপুর জেলা পরিষদের অর্থায়নে চাঁদপুর শহরের নতুন বাজারের মেথারোডস্থ এলাকায় এসবি খালের ওপর ৫০ লাখ টাকা ব্যয়ে ডাবল ভেল্ট আরসিসি বক্স কালভার্ট নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্বোধন করা হয়েছে।
২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৯টায় আনুষ্ঠানিকভাবে এ নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধন করেন চাঁদপুর জেলা প্রশাসক ও জেলা পরিষদ প্রশাসক মোঃ নাজমুল ইসলাম সরকার।
জেলা পরিষদ সূত্রে জানা যায়, ঠিকাদার প্রতিষ্ঠান সাব্বির কর্পোরেশন-এর অধীনে নির্মাণাধীন এ কালভার্টের কাজ আগামী ৬ মাসের মধ্যে সম্পন্ন করার কথা রয়েছে। কালভার্টটি লম্বায় ৮ ফিট এবং প্রস্থে ২৪ ফিট হবে। এ প্রকল্পের প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ৫০ লাখ টাকা।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ কবির হোসেন সরদার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এরশাদ উদ্দিন, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি সোহেল রুশদী, জেলা পরিষদের প্রকৌশলী শাহদাত হোসেন চৌধুরী, জেলা পরিষদের সাধারণ সম্পাদক এম. এ. লতিফসহ জেলা পরিষদের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা ও সাংবাদিকবৃন্দ।
উদ্বোধন শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বেগম মসজিদের খতিব মুফতি মাহবুবুর রহমান।
নিজস্ব প্রতিবেদক/
২ ফেব্রুয়ারি ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur