Home / শীর্ষ সংবাদ / আমরা সবাই মিলে চাঁদপুর-৩ আসন থেকে দুর্নীতিমুক্ত করবো: শেখ ফরিদ আহমেদ মানিক
চাঁদপুর-৩

আমরা সবাই মিলে চাঁদপুর-৩ আসন থেকে দুর্নীতিমুক্ত করবো: শেখ ফরিদ আহমেদ মানিক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে চাঁদপুর-৩ আসনের হাইমচর উপজেলার উত্তর আলগী ইউনিয়নে গণসংযোগ, পথসভা ও উঠান বৈঠক করেন ধানের শীষের প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিক। গতকাল রোববার (২ জানুয়ারী) সকাল সাড়ে ৮টা থেকে শুরু হয়ে বিকেল পর্যন্ত চলা এ কর্মসূচিতে গণসংযোগ ও পথসভা করে। গণসংযোগ ও পথসভায় ছিল মানুষের ঢল, উৎসাহ আর উচ্ছ্বাসের দৃশ্য।

পথসভা ও উঠান বৈঠকে চাঁদপুর-৩ আসনের ধানের শীষের প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, আমরা সবাই মুসলমান, বাংলাদেশ মুসলমানের সংখ্যা ৯৫%। বিশেষ করে গ্রামের নারীরাও অত্যন্ত নরম মনের মানুষ। উনাদের কাছে মিথ্যা ভাবে ধর্ম উপস্থাপন করা হয়। তালিমের নামে ঘরে ঘরে যাইয়া বিভিন্নবাবে কুরআন শরীফের আয়াত  বিকৃতভাবে তারা বুঝায়।তাতে করে যিনি বিকৃতভাবে বুঝাচ্ছে তার গুণাহ হবে। আমরা মক্তবে ও মাদ্রাসায় আরবি পড়েছি। মহিলাদের জন্য আলাদা মাদ্রাসা রয়েছে। এদের জন্য ইলেকশনের সময় আলাদা তালিমের প্রয়োজন হয় না।  

তিনি আরো বলেন, এই এলাকাগুলো মাদক বিক্রেতা ও সন্ত্রাস থাকবে না। এই এলাকায় যাই কিছু করবো আপনাদের সাথে আলাপ আলোচনা করেই করব। দুনীতিগুলো হয় ইউনিয়ন পরিষদ ও ভূমি অফিসে। আমরা দুর্নীতি নিমূল করবো নিচ থেকে। ইউনিয়ন পরিষদ থেকে শুরু হয় দুনীতি। সরকারি টাকার বাইরে যে কোন টাকা আপনার এখন থেকে ইউনিয়ন পরিষদের  আর কারো কাছে দিবেন না। এইখান থেকে দুর্নীতি বন্ধ করতে পারলে ইউনিয়নের চেয়ারম্যান ইউনিয়নের টাকা খেতে পারবেনা।

তিনি বলেন, আমার আপনার ট্যাক্সের টাকা ভাগ করে দুর্নীতিবাজ চোরেরা। আমরা সবাই মিলে চাঁদপুর-৩ আসন থেকে দুর্নীতিমুক্ত করব। আপনাদের সহযোগিতা থাকলে আমি ১৬/১৭ ঘন্টা কাজ করতে পারবো আপনাদের নিয়ে। আপনারা ভোট দিতে যাবেন যাবেন ১২ তারিখে। ভোটার স্লিপ আমাদের নেতাকর্মীর আপনাদের বাড়ি বাড়ি পৌঁছে দিবে। সিল্পের সাথে ভোট দিতে যাওয়ার সময় এনআইডি কার্ড নিয়ে যাবেন। 

শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, তারেক রহমান আমাকে জেলা বিএনপির সভাপতি বানিয়েছেন। আপনাদের ভালবাসার মাধ্যমে আমরা ধানের শীষের ভোট চাই। সবাই মিলে আপনারা ১২ তারিখে ধানের শীষে ভোট দিবেন। যাতে করে আপনারা ঐতিহ্যবাহী হাইমচরের ঐতিহ্য ধরে রাখতে পারেন। হাইমচর হচ্ছে ধানের শীষের জন্য উর্বর একটি জায়গা। 

তিনি আরো বলেন, এবার আর কোন বৈষম্য হবে না। সবাই সমপরিমানে সবকিছু পাবেন। আমরা সবাই কাঁধে কাঁধ মিলি এলাকার উন্নয়নের কাজ করব। আমরা এই এলাকায় একটি ইপিজেড স্থাপন করব। যারা লেখাপড়া করে বের হবে সে সমস্ত তরুণ তরুণীরা চাকরি পাবে সেখানে। এতে করে এলাকার উন্নয়ন হবে। আমি দেখেছি রাস্তার পাশ দিয়ে বালুর পাইপ নিয়ে গেছে। এটা একটা অবৈধ ব্যবসা।  কেউ অবৈধ কাজে যাবেন না। ইউএন অফিসে গিয়ে আগে অনুমতি নিয়ে কাজ করতে হবে। আমি ভালবাসার মাধ্যমে জনগণের উপকার করতে চাই। আপনাদের কাছে আমার একটাই চাওয়া পাওয়া আপনারা ধানের শীষে ভোট দিয়ে তারেক রহমানকে প্রধানমন্ত্রী বানান।

কর্মসূচীর শুরুতে সকাল সাড়ে ৮টায় উত্তর আলগী ইউনিয়ন ২নং ওয়ার্ডের গাজীর বাজারে গণসংযোগ মাধ্যমে কর্মসূচির শুরু করেন। এরপর সকাল পৌনে ৯টায় ইউনিয়নের ২নং ওয়ার্ডের গাজীর বাজারে পথসভা, পৌনে ১০টায় ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ভিঙ্গুলিয়া বেগ স্কুলের সামনে পথসভা, সাড়ে ১০টায় ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ভিঙ্গুলিয়া আনন্দ বাজারে পথসভা, বেলা সোয়া ১১টায় ইউনিয়নের কে বি এন বাজারে গণসংযোগ, বেলা সাড়ে ১১টায় ইউনিয়নের ৪নং ওয়ার্ডের কমলাপুর সমাজ কল্যান মাঠে, দুপুর সাড়ে ১২টায় ৫নং ওয়ার্ডের দিঘীরপাড় রায়ের বাজারে পথসভা, বিকেল পৌনে ৪টায় ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মহাজমপুর আখন্দ মোড় পথসভা করেন ধানের শীষের প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিক।

হাইমচর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম সফিক পাটওয়ারীর পরিচালনায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি খলিলুর রহমান গাজী, জমিয়তে ওলামায়ে ইসলাম বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুফতি সাব্বির আহমেদ, জেলা বিএনপির আইন বিষয়ক সম্পাদক অ্যাড. কোহিনূর বেগম, হাইমচর উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ লিটন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক উপদেষ্টা আবু তাহের পাটওয়ারী, ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক খলিল গাজী, এলাকাবাসী জসিম গাজী, হাইমচর উপজেলা যুব জমিয়তে ওলামায়ে ইসলাম বাংলাদেশ এর সাধারণ সম্পাদক মুফতি ইমরান সরকার, প্রফেসার কাজী রফিকুল ইসলাম রুবেল প্রমুখ।

গণসংযোগকালে উপস্থিত ছিলেন হাইমচর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক কুদ্দুস মেহনতি, জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিক, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. মাসুদ মাঝি, জেলা ছাত্রদলের সভাপতি ইমান হোসেন গাজী, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন পাটওয়ারী, সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান সোহাগসহ ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও অঙ্গ সংগঠনের শতাধিক নেতা-কর্মীরা।

স্টাফ রিপোর্টার/
২ ফেব্রুয়ারি ২০২৬