আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-২ মতলব উত্তর- মতলব দক্ষিণ) সংসদীয় আসনে বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ¦ ড. মোঃ জালাল উদ্দিন ধানের শীষের পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ নিয়েছেন চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভার বিশিষ্ট শিল্পপতি ও সমাজ সেবক দানবীর বিএনপি নেতা আলহাজ¦ মোঃ ফিরোজ আহমেদ।
শনিবার (৩১ জানুয়ারি) দিনভর তিনি মতলব উত্তর উপজেলার ছেংগারচর বাজার, পৌরসভার ৫নং ওয়ার্ড ঘনিয়ারপাড়, ৮নং ওয়ার্ড ছেংগারচর,কেশাইরকান্দি,ঠালিকান্দি আদুরভিটি, মার্কেট এলাকায় দলীয় কর্মী ও সমর্থকদের সঙ্গে গণসংযোগ করেছেন। এ উপলক্ষে গণমিছিল ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
আলহাজ¦ মোঃ ফিরোজ আহমেদ নির্বাচনী মঞ্চের পাশাপাশি হাট-বাজারে সরাসরি জনগণের সঙ্গে সংযোগ স্থাপন করেছেন। এসময় তিনি বলেন, “গত ১৭ বছর মানুষ ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারেনি। এবার ১২ ফেব্রুয়ারি ভোট দেওয়ার জন্য সুন্দর পরিবেশ তৈরি হয়েছে। তারেক রহমান দেশের মানুষের কাছে আহ্বান জানাচ্ছেন সুন্দর একটি বাংলাদেশ গড়ে তোলার জন্য। ভোট ও ভাতের অধিকার ফিরিয়ে আনাই আমাদের লক্ষ্য। সব ষড়যন্ত্র উপেক্ষা করে সবাই মিলে ধানের শীষে ভোট দিয়ে জয় নিশ্চিত করুন, যাতে তারেক রহমান প্রধানমন্ত্রী হতে পারেন।”
ফিরোজ আহমেদ আরও বলেন, আমরা দল মত নির্বশেষে উন্নয়নের সার্থে সকলের সহযোগীতা চাই। আমরা এই দেশের উন্নয়নে ধানের শীর্ষ মার্কা প্রার্থীকে বিজয়ী করতে চাই। চাঁদপুরের মতলবের উন্নয়ন চাইলে ধানের শীর্ষ মার্কা প্রার্থীর বিকল্প নেই। আলহাজ¦ ড.জালাল উদ্দিন সাহেব দীর্ঘ দিন এই মতলবের সাধারণ মানুষের পাশে থেকেছেন। নেতাকর্মীদের দুৃর্দিনে পাশে থেকেছেন। আমি জানি আপনারা তাকে অনেক অনেক বেশি ভালো বাসেন। তিনি অত্যান্ত ভালো মানুষ। কাজেই তাই আগামী ১২ ফেব্রুয়ারি শহীদ প্রেসিসডেন্ট জিয়াউর রহমান এর উন্নয়ন কর্মকান্ড এবং তারেক জিয়ার নেতৃত্বে নতুন বাংলাদেশ গড়ে উঠবে। তিনি আরও বলেন, মতলব উন্নয়ন করতে চাইলে ধানের শীষ মার্কা প্রার্থীকেই ভোট দিতে হবে।
এসময় চাঁদপুর জেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ আলমগীর সরকার,ছেংগারচর পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম প্রধান, পৌর বিএনপির সহ-সভাপতি মোঃ সোয়েব সরকার, সাংগঠনিক সম্পাদক মোঃ উজ্জল ফরাজী, উপজেলা কৃষক দলের সাবেক সভাপতি মোঃ আনিসুজ্জামান, পৌর বিএনপির যুগ্ম-সম্পাদক মোঃ কাউছার খান, ছেংগারচর পৌর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ আবু সাইদ বেপারী, পৌর স্বেচ্ছাসেবক দলের সভাপতি আশেক মাহমুদ সংগ্রাম, পৌর বিএনপি নেতা মোঃ ডালিম, পৌর যুবদল নেতা মোঃ টিপু ফরাজী, রেফায়েত উল্লাহ ঢালী, কাতার বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক বাবু খান, পৌর ছাত্রদলের আহবায়ক মোঃ শাকিল খান, সাধারণ সম্পাদক মোঃ ফরহাদ হোসেন, পৌর বিএনপি নেতা আবুল কালাম সরকার, পৌর ছাত্রদলের সাবেক সভাপতি মোঃ রাজিব মিয়া, পৌর জাসাসের সাধারণ সম্পাদক বাদল সিকদার, পৌর শ্রমিক দলের সিনিয়র সহ-সভাপতি মোঃ মোহন বেপারী, পৌরসভার ১ নাম্বার ওয়ার্ড যুবদলের সভাপতি মোঃ নুর নবী পাহাড়, পৌরসভার ৫নং ওয়ার্ড যুবদলের সভাপতি হাবিব প্রধান, প্রমখ।
নিজস্ব প্রতিবেদক/
১ ফেব্রুয়ারি ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur