হাজীগঞ্জে বিদ্যুৎস্পর্শে অন্ত:সত্ত্বা নারীর মৃত্যু
চাঁদপুরের হাজীগঞ্জে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে সুমাইয়া আক্তার ( ১৯ ) নামে পাঁচ মাসের অন্ত:সত্ত্বা নারীর করুণ মৃত্যুর খবর পাওয়া যায়। ২৪ এপ্রিল শুক্রবার দুপুরে উপজেলার বড়কূল পশ্চিম ইউনিয়নের কুড়ুলি মুন্সী বাড়ীতে ঘটেছে। নিহত ওই নারী শরীফ হোসেন মুন্সীর স্ত্রী।
জানা যায়, শুক্রবার দুপুরে স্বামী শরীফ হোসেনের অটোরিকশা চার্জ দিতে দিয়ে বিদ্যুৎস্পৃষ্টে গুরুতর আহত হয় স্ত্রী সুমাইয়া আক্তার। হঠাৎ করে বিদ্যুৎ শক লেগে পড়ে গেলে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে দেখে মৃত ঘোষণা করেন।
হাজীগঞ্জ থানার উপ-পরিদর্শক আবু সায়েম বলেন, লাশ উদ্ধার করে পুলিশি হেফাজতে নিয়ে আসা হয়েছে।
অটো চালক শরিফ হোসেন জানান, তার স্ত্রী পাঁচ মাসের অন্ত:সত্ত্বা। এমন ভাবে বউসহ অনাগত সন্তানের কথা মনে করে সে কান্নায় ভেঙ্গে পড়ে।
হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আব্দুল জব্বার বলেন, পরিবার অভিযোগ না থাকায় লিখিত আবেদনের ভিত্তিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়েছে।
নিজস্ব প্রতিবেদক/ ২৪ এপ্রিল ২০২৬