চাঁদপুরের হাইমচর প্রেসক্লাব-এর নবগঠিত কার্যকরী কমিটির নেতৃবৃন্দ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এবং থানা অফিসার ইনচার্জের (ওসি) সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন।
সোমবার (২০ এপ্রিল) সকাল ১০টায় হাইমচর প্রেসক্লাবের সভাপতি মোঃ মহসিন মিয়া ও সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম-এর নেতৃত্বে কমিটির নেতৃবৃন্দ প্রথমে হাইমচর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নাজমুল হাসান-এর সাথে তার কার্যালয়ে সাক্ষাৎ করেন। এসময় আইন-শৃঙ্খলা রক্ষা ও তথ্য আদান-প্রদান নিয়ে সংক্ষিপ্ত আলোচনা হয়।
পরবর্তীতে বেলা ১১টায় নেতৃবৃন্দ উপজেলা নির্বাহী অফিসার অমিত রায়-এর কার্যালয়ে তাঁর সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়ে মিলিত হন। এসময় প্রেসক্লাব নেতৃবৃন্দ উপজেলার সাংবাদিকতার মানোন্নয়ন এবং প্রেসক্লাবের সার্বিক উন্নয়নে প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতার আহ্বান জানান।
সাক্ষাৎকালে উপজেলা নির্বাহী অফিসার অমিত রায় বলেন ”আপনারা যারা সাংবাদিকতা পেশায় রয়েছেন, আপনারা সবসময় মাঠে-ঘাটে থাকেন এবং সাধারণ মানুষের দুঃখ-কষ্ট সরাসরি অনুধাবন করেন। আপনারা আমাকে সঠিক এবং গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে সহযোগিতা করলে আমি হাইমচরের উন্নয়নে সরকারের জনকল্যাণমূলক কর্মকাণ্ডগুলো আরও বেগবান ও সঠিকভাবে বাস্তবায়ন করতে পারব।”
মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেনপ্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও বর্তমান নির্বাহী সদস্য মাওলানা আলী আকবর, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম শফিক পাটওয়ারী, সহ-সভাপতি খন্দকার আবুল কালাম আজাদ, সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান নির্বাহী সদস্য সাহেদ হোসেন দিপু পাটোয়ারী,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সোহেল রানা পাপ্পু।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন যুগ্ম সম্পাদক সবুজ হোসাইন, সাংগঠনিক সম্পাদক মোঃ মাছুম বিল্লাহ, অর্থ সম্পাদক গাজী মাজহারুল ইসলাম, প্রচার সম্পাদক শিমুল অধিকারী সুমন, শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোঃ সোলাইমান মিয়া, সাধারণ সদস্য জাহাঙ্গীর আলম সহ ক্লাবের অন্যান্য নেতৃবৃন্দ।
সাক্ষাৎকার শেষে প্রশাসনের কর্মকর্তারা নবগঠিত কমিটিকে অভিনন্দন জানান এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে হাইমচরের জনপদকে এগিয়ে নেওয়ার আহ্বান জানান।
মোঃ আলমগীর হোসেন (আসিফ)/২০ এপ্রিল ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur