সু-দীর্ঘ ১৭ বছর পর কচুয়া উপজেলার অন্যতম প্রাচীনতম বিদ্যাপিঠ হযরত শাহ নেয়ামত শাহ উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক হিসেবে কাজী মোঃ আবদুল বাতেন যোগদান করেছেন। দীর্ঘদিন প্রবাসে থাকার পর গত ১৬ এপ্রিল (বৃহস্পতিবার) তিনি এ বিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে যোগদান করেছেন। এর আগে তিনি ১৯৮৭ সালের ১ জানুয়ারি এ বিদ্যালয়ে সহকারি শিক্ষক পদে যোগদান করেন। পরবর্তীতে তিনি ২০০৫ সালে সিনিয়র শিক্ষক হিসেবে এ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করেন। রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের পর ২০০৯ সালের ৪ জুলাই তিনি সুইজারল্যান্ড পাড়ি জমান। দীর্ঘদিন নির্বাসনে থেকে অবশেষে ১৬ এপ্রিল ২০২৬ তিনি পুনরায় হযরত শাহ নেয়ামত শাহ উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক হিসেবে যোগদান করেন।
এ ব্যাপারে কচুয়ার উজানী গ্রামের বাসিন্দা কাজী মোঃ আবদুল বাতেন বলেন, রাজনৈতিক প্রতিহিংসার কারণে আমি প্রবাসে গিয়ে ছিলাম। বর্তমানে বিদ্যালয়ে যোগদান করেছি। বিদ্যালয়ের পূর্বের শিক্ষার মান অব্যাহত রেখে সুনামের সাথে বিদ্যালয়টির শিক্ষা কার্যক্রম পরিচালনা করতে সকলের দোয়া ও পরামর্শ চাই ।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু,
২০ এপি্রল ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur