হাইমচর ইয়াবাসহ আসামী গ্রেফতার
গত ১৭/০৫/২০২৬খ্রিঃ তারিখ মোহাম্মদ নাজমুল হাসান, অফিসার ইনচার্জ, হাইমচর থানা, চাঁদপুর এর সার্বিক দিক নির্দেশনায় হাইমচর থানার এসআই সোহরাব হোসেন ভূঁইয়া সঙ্গীয় ফোর্সসহ হাইমচর থানাধীন জালিয়ারচর গ্রামস্থ জনৈক উজ্জল সর্দার এর মুদি দোকানের সামনে রাস্তার উপর হইতে রাকিব মিয়া(২৭), পিতা- রফিক মোল্লা, মাতা- রিনা আক্তার, সাং- দক্ষিণ পাড়া বগুলা (মোল্লা বাড়ী), ৫নং ওয়ার্ড, থানা- হাইমচর, জেলা- চাঁদপুর এবং আসামীর হেফাজত হইতে ০৮(আট) পিচ ইয়াবা ট্যাবলেট সহ থানায় আসিয়া এজাহার দায়ের করিলে চাঁদপুর এর হাইমচর থানার ,এফআইআর নং-২৩, তারিখ- ১৭ মে, ২০২৬; জি আর নং-১২৬, তারিখ- ১৭ মে, ২০২৬; সময়- ১৬.০৫ঘটিকা ধারা- ৩৬(১) সারণির ১০(ক) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮; রুজু করা হইল।
১৮/০৫/২০২৬খ্রিঃ তারিখ যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।
– আলমগীর হোসেন (আসিফ)/ ১৯ মে ২০২৬