Home / উপজেলা সংবাদ / হাইমচর / হাইমচরে মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
দলের

হাইমচরে মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

চাঁদপুরের হাইমচর উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হইয়াছে। ​বুধবার (৯ সেপ্টেম্বর) বেলা ১২টায় উপজেলা বিএনপির কার্যালয় থেকে একটি বিশাল র‍্যালি বের হয়। উপজেলা মহিলা দলের সভাপতি মাকসুদা বেগম ও সাধারণ সম্পাদক শাহনারা বেগমের নেতৃত্বে র‍্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিএনপি কার্যালয়ে এসে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

​আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি মো. আমিন উল্লাহ বেপারী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম শফিক পাটওয়ারী।

​এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি মিজানুর রহমান শেখ, সিনিয়র যুগ্ম সম্পাদক হারুনুর রশিদ গাজী, সরদার আবু তাহের, আজিজুল হক বাবুল, আব্দুল কুদ্দুস মেহনতী, সহ-সাংগঠনিক সম্পাদক আক্তার হোসেন হাওলাদার, উপজেলা যুবদলের আহ্বায়ক জহিরুল ইসলাম মাঝি, সিনিয়র যুগ্ম সম্পাদক আব্দুল মান্নান আখন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মিজানুর রহমান ভূইয়া, সদস্য সচিব জহির মিয়াজী, ছাত্রদলের সাবেক সভাপতি ফয়সাল আহমেদ আখন, সাবেক সাধারণ সম্পাদক মিলাদ মাঝি প্রমুখ।

​এছাড়া মহিলা দলের অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা দলের সহ-সভাপতি নার্গিস ইসলাম, যুগ্ম সম্পাদক নূর জাহান, রাবেয়া বেগমসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিভিন্ন স্তরের নেতাকর্মীবৃন্দ।

​আলোচনা সভায় বক্তারা মহিলা দলের দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের ইতিহাস তুলে ধরে সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করার আহ্বান জানান।

প্রতিবেদক: মোঃ আলমগীর হোসেন (আসিফ)
৯ সেপ্টেম্বর ২০২৬