হাইমচরে ফলাফলে শীর্ষে দুর্গাপুর হাই স্কুল এন্ড কলেজ

চাঁদপুরের হাইমচর উপজেলায় এসএসসি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষার প্রতিষ্ঠানভিত্তিক ফলাফল প্রকাশিত হয়েছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের কার্যালয় থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, এবছর উপজেলায় এসএসসিতে পাসের হার ৭৩.২৮%, মাদরাসায় ৫১.২৮% এবং ভোকেশনালে ৫৮.৩৩%।

​উপজেলার ১৩টি মাধ্যমিক বিদ্যালয়ের মধ্যে ফলাফলের দিক থেকে শীর্ষ অবস্থানে রয়েছে দুর্গাপুর হাই স্কুল এন্ড কলেজ। এই প্রতিষ্ঠান থেকে ৮৭ জন পরীক্ষার্থী অংশ নিয়ে ৭৯ জন পাস করেছেন এবং পাসের হার ৯০.৮০% (জিপিএ-৫ অর্জন করেছে ৮ জন)।

​অন্যান্য প্রতিষ্ঠানের উল্লেখযোগ্য ফলাফল​ চরভাঙ্গা উচ্চ বিদ্যালয় পরীক্ষার্থী ৫৮, পাস ৫০, পাসের হার ৮৬.২১% (জিপিএ-৫: ৩)। ​গন্ডামারা উচ্চ বিদ্যালয় পরীক্ষার্থী ৫১, পাস ৪৪, পাসের হার ৮৬.২৭% (জিপিএ-৫: ৫)। ​নীলকমল ওছমানিয়া উচ্চ বিদ্যালয় পরীক্ষার্থী ৭৯, পাস ৬৫, পাসের হার ৮২.২৮% (জিপিএ-৫: ৫)।

​বিদ্যালয় শাখায় মোট ৪২৮ জন পরীক্ষার্থী অংশ নিয়ে পাস করেছেন ৩১২ জন এবং মোট জিপিএ-৫ এসেছে ৩১টি। সার্বিক পাসের হার ৭৩.২৮%।

​মাদরাসা শাখায় ১১টি প্রতিষ্ঠানের মধ্যে সেরা অবস্থানে রয়েছে দারুস সুন্নাত সালেহীয়া দ্বীনিয়া দাখিল মাদ্রাসা। প্রতিষ্ঠানটির পাসের হার ৮৮.৮৯% (৯ জনের মধ্যে পাস ৮ জন, জিপিএ-৫: ১)।

​অন্যান্য মাদরাসার ফলাফল ​জামিলা মহিলা দাখিল মাদ্রাসা: পরীক্ষার্থী ২১, পাস ১৮, পাসের হার ৮৫.৭১%। ​গাউছুল আজম এস, দাখিল মাদ্রাসা: পরীক্ষার্থী ২৮, পাস ২১, পাসের হার ৭৫%।​কাটাখালী হামিদিয়া আলিম মাদ্রাসা পরীক্ষার্থী ৩২, পাস ২৩, পাসের হার ৭১.৮৮%।

​মাদরাসা শাখায় মোট ৩১২ জন পরীক্ষার্থী অংশ নিয়ে ১৬০ জন পাস করেছেন এবং জিপিএ-৫ পেয়েছেন ৩ জন। সার্বিক পাসের হার ৫১.২৮%।

​উপজেলার ৪টি প্রতিষ্ঠানের ভোকেশনাল শাখায় মোট ১৬৮ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন। এর মধ্যে পাস করেছেন ৯৮ জন এবং জিপিএ-৫ এসেছে ৫টি। ভোকেশনালে সার্বিক পাসের হার ৫৮.৩৩%।

​প্রতিষ্ঠানভিত্তিক ভোকেশনালের চিত্র ​নীলকমল ওছমানিয়া উচ্চ বিদ্যালয় পরীক্ষার্থী ৪৩, পাস ২৭, পাসের হার ৬২.৭৯%। ​চরভৈরবী উচ্চ বিদ্যালয় পরীক্ষার্থী ৭৮, পাস ৪৮, পাসের হার ৬১.৫১% (জিপিএ-৫: ৩)। ​দুর্গাপুর হাই স্কুল এন্ড কলেজ পরীক্ষার্থী ১৪, পাস ৮, পাসের হার ৫৭.১৪% (জিপিএ-৫: ১)। ​মালেরহাট যুব সংঘ বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ পরীক্ষার্থী ৩৩, পাস ১৫, পাসের হার ৪৫.৪৫% (জিপিএ-৫: ১)।

প্রতিবেদক: মোঃ আলমগীর হোসেন (আসিফ)/
১০ আগস্ট ২০২৬