হাইমচরে দুর্যোগ প্রশমন দিবস পালিত

‘ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে হাইমচর উপজেলা প্রশাসন ও দূর্যোগ ব্যাবস্থাপনা বিভাগের আয়োজনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে রেলি, আলোচনা সভা ও মোহড়া অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় বক্তারা সমন্বিত উদ্যোগ ও পারিবারিক পর্যায় থেকে সচেতনতা বৃদ্ধির মাধ্যমে দুর্যোগ সহনশীল দেশ গড়ে তোলার ওপর জোর দাবি জানিয়েছেন।

বক্তব্যে অতিথিরা বলেন, যে কোনো দুর্যোগে ক্ষয়ক্ষতি কমাতে আগাম প্রস্তুতি, ঝুঁকি নিরূপণ ও নিরাপদ আশ্রয়ের বিকল্প নেই।
সভায় প্রধান অতিথি’র বক্তব্য রাখেন,হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম।

১৩ অক্টোবর সকাল ১০ টায় হাইমচর উপজেলা পরিষদ হল রুমে উপজেলা দূর্যোগ ব্যাবস্থাপনা বিভাগ হাইমচর উপজেলার কর্মকর্তা সোহেল রানা পাপ্পুর সভাপতিত্বে ও উপজেলা একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ আহসানুল হক এর সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত। আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন হাইমচর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মাজহারুল ইসলাম শফিক পাটওয়ারী।

এসময় আরো বক্তব্য রাখেন হাইমচর উপজেলা কৃষি অফিসার মোঃ শাকিল খন্দকার, হাইমচর প্রেসক্লাব সভাপতি মোঃ মহসিন মিয়া, আলগী বাজার ব্যাবসায়ীক কমিটির সাধারণ সম্পাদক মোঃ খোরশেদ আলম কোতওয়াল, হাইমচর ফায়ার স্টেশন লিডার রতন সেখসহ আমন্ত্রিত অতিথি বৃন্দ।

এসময় উপস্থিত ছিলেন,হাইমচর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মোস্তফা কামাল, হাইমচর উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মোঃ হারুনর রশীদ গাজী, হাইমচর উপজেলা শিক্ষা অফিসার মোঃ মানসুর আলমসহ হাইমচর থানা পুলিশ প্রশাসন।

অনুষ্ঠানে হাইমচর ফায়ার সার্ভিস উপজেলা পরিষদ মাঠে উপজেলা নির্বাহী কর্মকর্তা,আমন্ত্রিত অতিথি ও শিক্ষার্থীদের উপস্থিতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসের তাৎপর্য তুলে ধরে মোহড়ার আয়োজন করা হয়েছে।

প্রতিবেদক: মোঃ আলমগীর হোসেন (আসিফ)/
১৩ অক্টোবর ২০২৬