Home / উপজেলা সংবাদ / হাইমচর / হাইমচরে দক্ষিণ ইউনিয়নে ব্যাংক এশিয়া আউটলেট শাখা উদ্বোধন

হাইমচরে দক্ষিণ ইউনিয়নে ব্যাংক এশিয়া আউটলেট শাখা উদ্বোধন

হাইমচর উপজেলার আলগী দক্ষিণ ইউনিয়নে ব্যাংক এশিয়া এজেন্ট আউটলেট শাখা শুভ উদ্বোধন করা হয়েছে। সরকারি বিভিন্ন ভাতা, ফ্যামিলি কার্ড সহ যাবতীয় ব্যাংকিং কার্যক্রম গ্রাহকের দোরগোড়ায় পৌঁছে দিতে তাদের এ আউটলেট শাখা খোলা হয়।

১৫ মে শুক্রবার বিকাল ৪টায় দক্ষিণ ইউনিয়নের কালাচৌকিদার মোড় ব্যাংক এশিয়া আউটলেট শাখা উদ্বোধন অনুষ্ঠানে মিলাদ ও দোয়া পরিচালনা করেন কালাচৌকিদার মোড় জামে মসজিদের খতীব মাওলানা মোঃ মুসলিম গাজী। ব্যাংক এশিয়া এজেন্ট ও দক্ষিণ ইউনিয়ন পরিষদ উদ্যোক্তা মাহমুদুল হাসানের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দক্ষিণ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সরদার আব্দুল জলিল মাস্টার। আউটলেট শাখা উদ্বোধন করেন ব্যাংক এশিয়া পিএলসি ভাইস প্রেসিডেন্ট হেড অফ ইউডিসি এজেন্ট ব্যাংকিং মোহাম্মদ জাকির হোসেন ভূঁইয়া।

উদ্বোধনকালে বক্তারা বলেন ব্যাংক এশিয়া গ্রাহকদের সঠিক সেবা দিয়ে ইউনিয়ন পর্যায়ে পৌঁছে গিয়েছে। এমনকি দুর্গম চরাঞ্চলে ব্যাংক এশিয়ার কার্যক্রম চলমান রয়েছে। ব্যাংক এশিয়া সরকারের সাথে কাজ করে। এর মাধ্যমে বিধবা, বয়স্ক, প্রতিবন্ধী, মাতৃত্ব সহ সরকারি যাবতীয় ভাতা প্রদান করা হয়। এছাড়াও সঞ্চয়ী, চলতি হিসাব, মাসিক ও মেয়াদি সঞ্চয়, স্কুল ব্যাংকিং, নগদ জমা ও উত্তোলন সহ যাবতীয় ব্যাংকিং সেবা এ আউটলেট শাখা থেকে পাওয়া যাবে।

তারা বলেন ব্যাংক এশিয়া কৃষি ঋণ, ক্ষুদ্র ও মাঝারি ঋণ, ভোক্তা বা রিটেইল ঋণ দিয়ে থাকে। আসন্ন ফ্যামিলি কার্ডের ভাতাও ব্যাংক এশিয়া এজেন্ট আউটলেট শাখা থেকে উত্তোলন করা যাবে। তাই এজেন্ট আউটলেট শাখা সুন্দরভাবে পরিচালনার সুবিধার্থে আপনাদের সহযোগিতা একান্ত কাম্য।

এসময় উপস্থিত ছিলেন চাঁদপুর এজেন্ট ব্যাংকিং ডিভিশন এস আর ও এন্ড ডিস্ট্রিক্ট ম্যানেজার মোঃ আরিফুর জামান, এস আর ও এন্ড বি এস ও আমির হোসেন খান, বিশিষ্ট সমাজ সেবক বিল্লাল হোসেন পাটওয়ারী, মোঃ শাকিল হোসেন প্রমূখ।

-মোঃ আলমগীর হোসেন (আসিফ)/ ১৫ মে ২০২৬