Home / উপজেলা সংবাদ / হাইমচর / হাইমচরে কোরবানি ও পশুর চামড়া সংরক্ষণে প্রশিক্ষণ কর্মশালা

হাইমচরে কোরবানি ও পশুর চামড়া সংরক্ষণে প্রশিক্ষণ কর্মশালা

আসন্ন পবিত্র ঈদুল আজহা কোরবানির ঈদ উপলক্ষে পশু কোরবানি, পরিবেশ সুরক্ষা ও পশুর চামড়া সংরক্ষণ বিষয়ে হাইমচর উপজেলা সভাকক্ষে উপজেলা নির্বাহী অমিত রায় এ-র সভাপতিত্বে এক কর্মশালা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা প্রাণী সম্পদ অফিসার মানিক বিশ্বাস, কোরবানি পশু সুস্থ কি না চিনার উপয় গুলো নিয়ে আলোচনা করেন।

এরপর ইসলামিক ফাউণ্ডেশন হাইমচর উপজেলা ফিল্ড সুপারভাইজার মাওলানা মুহাম্মদ জুলফিকার হাসান মুরাদ কোরবানি র তাৎপর্য, গুরুত্ব, চামড়া সংরক্ষণ ও পরিবেশ সুরক্ষা নিয়ে মূল্যবান আলোচনা পেশ করেন।

উপজেলা নির্বাহী অফিসার সকলকে ঈদের শুভেচ্ছা জানিয়ে নিরাপদে ঈদ উদযাপনের প্রস্তুতি ও জাতীয় সম্পদ চামড়া শিল্প নিয়ে আলোচনা করেন। এতে উপজেলার বিভিন্ন মসজিদের ইমাম, এতিমখানা পরিচালক ও অন্যান্য ওলামায়ে কেরাম উপস্থিত ছিলেন। পরিশেষে হাফেজ মাওলানা নাজমুল হক ফারুকী বিশেষ মুনাজাত পরিচালনা করেন। সভায় ইসলামিক ফাউণ্ডেশন এ-র উপজেলা মডেল কেয়ারটেকার জনাব মুজ্জাম্মিল হক প্রমূখ উপস্থিত ছিলেন।

-মোঃ আলমগীর হোসেন আসিফ/ ২৩ মে ২০২৬