দেশে বিশ্বের সর্বাধুনিক চিকিৎসা প্রযুক্তি আনা হবে : স্বাস্থ্যমন্ত্রী

উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করতে দেশে বিশ্বের সর্বাধুনিক চিকিৎসা প্রযুক্তি আনা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন।

রোববার ২০ সেপ্টেম্বর সকাল ১০টায় ঢাকা মেডিকেলে পলিসিস্টিক ওভারি সিনড্রোম সচেতনতা সপ্তাহ উপলক্ষে আয়োজিত এক সেমিনারে তিনি এ কথা জানান।

দেশের হাসপাতালগুলোতে বিশ্বমানের চিকিৎসার ব্যবস্থা করতে প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন বলেও জানান তিনি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, নারীদের হরমোনজনিত ও বিপাকীয় সমস্যা পলিসিস্টিক ওভারি সিনড্রোমের কারণে দেশে বন্ধ্যাত্বের হার বাড়ছে। বিশ্বের বিভিন্ন দেশে আধুনিক চিকিৎসার মাধ্যমে এ সমস্যায় আক্রান্ত নারীদের সন্তান ধারণের সুযোগ তৈরি হয়েছে।

তিনি জানান, দ্রুতই চীনসহ উন্নত দেশগুলোর আধুনিক চিকিৎসা প্রযুক্তি দেশে আনার উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিষয়ে ইতোমধ্যে সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে যোগাযোগ করা হয়েছে।

সেমিনারে আলোচনায় উঠে আসে, বাংলাদেশে প্রতি ১ শ জন নারীর মধ্যে ৮ থেকে ১০ জন পলিসিস্টিক ওভারি সিনড্রোমে ভুগছেন।

২০ সেপ্টেম্বর ২০২৬
এ জি