চাঁদপুরের মতলব উত্তর উপজেলার কাসিম নগরের সন্তান ফয়সালের মরদেহ দীর্ঘ ৭২ ঘণ্টার উদ্ধার অভিযানের পর উদ্ধার করা হয়েছে। গত দুই দিন আগে সিরাজগঞ্জে বালু বোঝাই বাল্কহেড ডুবে নিখোঁজ হয়েছিলেন তিনি
কর্মসূত্রে বাল্কহেডে ছিলেন ফয়সাল। দুর্ঘটনায় বাল্কহেডটি নদীতে ডুবে গেলে তিনি নিখোঁজ হন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও স্থানীয় ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করে। টানা ৭২ ঘণ্টার চেষ্টার পর আজ তার মরদেহ উদ্ধার করা হয়।
ফয়সালের মৃত্যুর খবরে মতলব উত্তরের কাসিম নগর গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। তার মরদেহ বাড়িতে আনা হলে এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়।
পরিবারের পক্ষ থেকে সকলের কাছে দোয়া চাওয়া হয়েছে, আল্লাহ তাআলা যেন ফয়সালকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন।
নিজস্ব প্রতিবেদক/
১৫ সেপ্টেম্বর ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur