সিনিয়র সাংবাদিক মুনির চৌধুরী অসুস্থ্, দোয়া কামনা

চাঁদপুর প্রেস ক্লাবের সিনিয়র সদস্য দৈনিক চাঁদপুর দর্পনের প্রধান সম্পাদক দৈনিক দিনকালের জেলা প্রতিনিধি মুনির চৌধুরী গুরুতর অসুস্থ পড়েছেন।তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত সোমবার দুপুরে ২৫০শয্যা বিশিষ্ট চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে ৩য় তলায় কেবিন ভর্তি করা হয়েছে৷

২ নভেম্বর ১২টার দিকে গুরুতর অসুস্থ্য হলে তাকে প্রথমে ২৫০শয্যা বিশিষ্ট চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের নিচতলায় ওয়ান স্টপ সার্ভিস সেন্টারে ভর্তি করা হয়।সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে তাকে হাসপাতালের তৃতীয় তলা কেবিনে স্থানান্তর করা হয়।

তার অসুস্থ্যতার খবর শুনে দেখতে ও খোঁজখবর নিতে তাৎক্ষণিক হাসপাতালে ওয়ান স্টপ সার্ভিস সেন্টার ও কেবিনে ছুটে যান চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী, সাধারণ সম্পাদক এম এ লতিফ।

এ সময় চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী জানান, প্রেস ক্লাবের অসুস্থ্য সিনিয়র সাংবাদিক মুনির চৌধুরীর পাশে আছি। সদর হাসপাতালে গিয়েছি প্রেসক্লাব নেতৃবৃন্দ। প্রেস ক্লাবের পক্ষ থেকে তার চিকিৎসার জন্য সার্বক্ষনিক যোগাযোগ রাখা হয়েছে৷তিনি ডাক্তারদের নিবিড় পর্যবেক্ষণে আছেন।চিকিৎসা ও পরীক্ষা নিরীক্ষা চলছে। প্রেস ক্লাব তার পাশে রয়েছে। সেই সাথে প্রেস ক্লাবের পক্ষ থেকে তাৎক্ষণিক সহযোগিতা করা হয়েছে। তার সুস্থতার জন্য সবার নিকট দোয়া কামনা করছি।

এ সময় হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা: এ কে এম মাহাবুবুর রহমানসহ হাসপাতালে ডাক্তারগন তার সার্বক্ষনিক খোঁজ-খবর রাখছেন।

এসময় হাসপাতালে আরো দেখতে যান চাঁদপুর প্রেস ক্লাবের সাবেক সভাপতি অধ্যক্ষ জালাল চৌধুরী, ইকবাল হোসেন পাটওয়ারী, বি এম হান্নান, সিনিয়র সহ-সভাপতি রিয়াদ ফেরদৌস, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল রুবেল, দৈনিক আলোকিত চাঁদপুর পত্রিকার সম্পাদক মো: জাকির হোসেনসহ অন্যান্যরা।অনেক রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক নেতৃবৃন্দ ফোনে তার শারিরীক অবস্থার খোঁজখবর নেন।

এদিকে, মুনির চৌধুরীর চিকিৎসার জন্য সার্বক্ষণিক খোঁজখবর নেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক।

নিজস্ব প্রতিবেদক/
২ নভেম্বর ২০২৬