সামসুল হক খান স্কুল এন্ড কলেজের গভর্নিংবডির নবনির্বাচিত সদস্যকে ফুলেল শুভেচ্ছা
রাজধানীর মাতুয়াইলের সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির-২০২৬ইং এর নির্বাচনে মাধ্যমিক শাখায় অভিভাবক শাখার সদস্য পদে সদস্য চাঁদপুরের মতলব উত্তরের কৃতি সন্তান বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম মানিককে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌর যুবদলের সাবেক সভাপতি মতলবের কৃতি সন্তান বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক, শিক্ষানুরাগী মোঃ সিরাজুল ইসলাম বেপারী।
রোববার (৯ আগস্ট) সকালে তার কার্যালয়ে সৌজন্য স্বাক্ষাত করে নবনির্বাচিত সদস্য ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম মানিককে ফুলের তোরা উপহার দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
ছেংগারচর পৌর যুবদলের সাবেক সভাপতি মতলব উত্তরের কৃতি সন্তান বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক, মোঃ সিরাজুল ইসলাম বেপারী বলেন, রাজধানীর ডেমরার শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজের গভর্নিংবডি নির্বাচন-২০২৬ নবনির্বাচিত মাধ্যমিক শাখায় অভিভাবক শাখার সদস্য পদে চাঁদপুরের মতলব উত্তরের কৃতি সন্তান বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম মানিক বিপুল ভোটে নির্বাচিত হওয়ায় আমি তাকে আন্তরিক অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানাই। মানিক একজন অত্যান্ত ভালো লোক। তার সাথে আমার দীর্ঘদিনের উঠা বসা সে একজন মানবিক ও আদর্শ এবং শিক্ষাবান্ধব যোগ্য ব্যক্তি। তিনি একজন সফল ব্যবসায়ী। তার এই সফল দায়িত্বপ্রাপ্তির মাধ্যমে বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়নে ও শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ গঠনে তিনি গুরুত্বপূর্ণ ভ’মিকা রাখতে পারবেন বলে আমার প্রত্যাশা।
নবনির্বাচিত সদস্য ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম মানিক অভিভাবক সদস্য পদে নির্বাচিত হওয়ায় অভিনন্দন,শুভেচ্ছা ও ফুলেল ভালোবাসা জানিয়ে তিনি আরও সিরাজুল ইসলাম বলেন, মানিক ভাইয়ের এই বিজয়ে ঐতিহ্যবাহী ও স্বনামধ্য শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রম ও শিক্ষার্থীদের উন্নয়নে নতুন গতি আনবে বলে আমার বিশ্বাস।
মতলবের কৃতি সন্তান বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক, শিক্ষানুরাগী মোঃ সিরাজুল ইসলাম বেপারী রাজধানীর মাতুয়াইলের সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির ২০২৬ ইং এর নির্বাচনে মতলব উত্তরের কৃতি সন্তান বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম মানিকের পক্ষে নির্বাচনী প্রচারণায় এবং নির্বাচনী পরিচালনায় সততা,নিষ্ঠঅর সাথে নিরলস ভাবে কাজ করেছেন তার পাশে থেকে। সাইফুল ইসলাম মানিক বিপুল ভোটে বিজয়ী হয়েছেন এজন্য তিনি মহান আল্লাহ পাকের নিকট লাখ কুটি শোকরিয়া আদায় করেন। একই সঙ্গে সকল ভোটারদের এবং বিশেষ করে মতলবের ভোটারদেরকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। মতলবের যেসকল শিক্ষার্থীরা সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজে পড়াশুনা করে নব-নির্বাচিত সদস্য সাইফুল ইসলাম মানিক ভাইকে সাথে নিয়ে সেসকল শিক্ষার্থীদের পাশে থাকার আশ^াস প্রদান করেন। মোঃ সিরাজুল ইসলাম তিনি সারা জীবন সৎ,ন্যায় নিষ্ঠাবান আর আদর্শ একজন ভালো মানুষ হিসেবে মানুষের কল্যানে কাজ করেছেন। তিনি অত্যান্ত ভদ্র,নম্্র এবং ন্যায় পরায়ন ব্যাক্তি। তার একটা আদর্শ যার সাথে তিনি রাজনীতি করেছেন তার আদর্শ ও তার পাশ থেকে কখনও বিচ্যুত হননি। তিনি একসময়ে মতলবে সাবেক চারবারের এমপি ও মন্ত্রী প্রয়াত নুরুল হুদার সাথে থেকে তার আদর্শে রাজনীতি করেছেন এখনও তার ছেলে জেলা বিএনপির যুগ্ম-সম্পাদক তানভীর হুদার নেতৃত্বে রাজনীতি করছেন এবং পাশে আছেন।
উল্লেখ্য শনিবার (৮ আগস্ট) উল্লেখ্য ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয় রাজধানীর মাতুয়াইলের ঐতিহ্যবাহী সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডি নির্বাচন-২০২৬। সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ চলে। নির্বাচনে প্রতিষ্ঠানটির অভিভাবকরা শান্তিপূর্ণ ও স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়ে তাদের পছন্দের প্রার্থী নির্বাচিত করেন। নির্বাচনকে কেন্দ্র করে প্রার্থী ও ভোটারদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গিয়েছে।
উক্ত নির্বাচনে গভর্নিং বডির নির্বাচনে মাধ্যমিক শাখায় অভিভাবক সদস্য হিসেবে নির্বাচিত হন চাঁদপুরের মতলব উত্তরের কৃতি সন্তান বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম মানিক। তিনি মোট ১৭৬৯ ভোট পেয়ে অভিভাবক সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন।
নিজস্ব প্রতিবেদক/
১০ আগস্ট ২০২৬