Home / উপজেলা সংবাদ / কচুয়া / সাপ্তাহিক শিকড় সংবাদ পত্রিকায় সম্পাদক জিসান আহমেদ পূর্ন সুস্থতায় দোয়া কামনা

সাপ্তাহিক শিকড় সংবাদ পত্রিকায় সম্পাদক জিসান আহমেদ পূর্ন সুস্থতায় দোয়া কামনা

গত ৪ জুন বৃহস্পতিবার ঘাড়ে ও পিঠের তীব্র ব্যথাজনিত সমস্যায় আক্রান্ত হয়ে অসুস্থ অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ৭জুন রবিবার বিকেলে রাজধানীর ইবনে সিনা ও পরবর্তীতে ধানমন্ডি পপুলার হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হন। ধানমন্ডিস্থ ইবনে সিনা হাসপাতালের ব্যথা বিশেষজ্ঞ চিকিৎসক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) অধ্যাপক এম.এইচ.এম. দেলোয়ার হোসেন ও পরবর্তীতে পপুলার কনসালটেশন সেন্টারের অর্থোপেডিক ও ট্রমা সার্জন অধ্যাপক ডা. কাজী শামীম উজ্জামানের তত্ত্বাবধানে বিশেষজ্ঞ ২ চিকিৎসক তাহার শারীরিক অবস্থার উন্নত মূল্যায়নের জন্য এমআরআই-সহ বিভিন্ন ধরনের পরীক্ষা-নিরীক্ষা দেন।


এমআরআই সহ অন্যান্য পরীক্ষার রিপোর্ট পাওয়ার পর পপুলার কনসালটেশন সেন্টারের অর্থোপেডিক ও ট্রমা সার্জন অধ্যাপক ডা. কাজী শামীম উজ্জামান এক মাসের ঔষধ সেবনের পরামর্শ দেন। পাশাপাশি প্রতিদিন সকাল বিকাল ব্যায়াম, ২সপ্তাহের থেরাপি, ১মাস পূর্ন মোটরসাইকেল চালানো থেকে বিরত থাকার পরামর্শ ও ১মাস পর ঘাড়ের একটি এক্সরে ও ভিটামিন ডি জনিত এক্সরে করে পূনরায় সাক্ষাতের পরামর্শ দেন।


উল্লেখ্য, এর আগেও তিনি ২০১৫ সালে প্রচন্ড বাথ ব্যথাজনিত জটিলতায় দীর্ঘ সময় অসুস্থ ছিলেন এবং চিকিৎসা গ্রহণ করেন। এদিকে সাংবাদিক জিসান আহমেদ নান্নুর ঘাড়ে ও পিঠে ব্যাথার কারনে অসুস্থতার খবরে যাহারা সুস্থতা কামনা করে অনেকে খোঁজ খবর নিয়েছেন, বিশেষ করে আত্মীয়-স্বজন, সহকর্মী সাংবাদিক, শুভাকাক্সক্ষী, রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিবর্গ সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তার পরিবার।

কচুয়া প্রতিনিধি/ ২০ জুন ২০২৬