Home / উপজেলা সংবাদ / কচুয়া / সাচার মডেল স্কুলের বার্ষিক ক্রীড়া ও মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান

সাচার মডেল স্কুলের বার্ষিক ক্রীড়া ও মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান

চাঁদপুরের কচুয়া উপজেলার অন্যতম শিশু শিক্ষা প্রতিষ্ঠান সাচার মডেল কিন্ডার গার্টেন স্কুলের-২০২৬ সালের বার্ষিক ক্রিড়া ও পুরষ্কার বিতরন, উপজেলা কিন্ডার গার্ডেন এসোসিয়েশনের মেধাবৃত্তি পরীক্ষায় বৃত্তিপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার দিনভর উৎসব মুখর পরিবেশে বিভিন্ন শিক্ষার্থীদের অংশগ্রহন ও উপস্থিতিতে ব্যাপক আয়োজনের মধ্যে দিয়ে এ অনুষ্ঠান সম্পন্ন হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য মো: জসিম উদ্দিন মাষ্টার। বিদ্যালয়ের প্রধান শিক্ষক পিন্টু চন্দ্র দাসের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সহ সভাপতি মো: আব্দুল খালেক।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাচার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আলমগীর হোসেন মোল্লা, সাবেক প্রধান শিক্ষক বটু কৃষ্ণ বসু, সহকারী প্রধান শিক্ষক গনেশ চন্দ্র ধর, শফিকুল ইসলাম সবু, বিশিষ্ট ব্যবসায়ী মো: সেলিম কবির, মো: শহিদ উল্লাহ প্রমুখ। এসময় সাচার বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মীর আমির হোসেন, সাংবাদিক জিসান আহমেদ নান্নুসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে এ উপলক্ষে পুরস্কার বিতরনী অনুষ্ঠানে সাবেক ইউপি চেয়ারম্যান মরহুম ইলিয়াস মিয়া ফাউন্ডেশন থেকে ২১জন ও কচুয়া উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশন বৃত্তি পরীক্ষায় অংশ গ্রহণ করে ৪৪ বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও নগদ অর্থ সহায়তাসহ সনদপত্র তুলে দেন অতিথিবৃন্দ।

কচুয়া প্রতিনিধি/ ২৫ এপ্রিল ২০২৬