Home / উপজেলা সংবাদ / কচুয়া / কচুয়া থানায় পুনরায় ওসি আজিজুল ইসলামের যোগদান

কচুয়া থানায় পুনরায় ওসি আজিজুল ইসলামের যোগদান

১২ই ফেব্রুয়ারী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে শরীয়তপুরের গোসাইরহাট উপজেলায় বদলি হওয়া ওসি মো: আজিজুল ইসলাম কচুয়ার থানায় পুনরায় অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেছেন। শুক্রবার (২৪ এপ্রিল) রাতে তিনি আনুষ্ঠানিকভাবে পুনরায় দায়িত্বভার গ্রহণ করেন। তিনি বরিশাল জেলার বানারীপাড়া উপজেলার বাইশারি গ্রামের এক মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।

এর আগে তিনি শরীয়তপুর জেলার গোসাইরহাট উপজেলায় নির্বাচনকালীন বদলিজনিত কারণে কর্মরত ছিলেন। ২০১০ সালের পুলিশ বাহিনীতে যোগদানের পর থেকে তিনি কুমিল্লার তিতাস থানা ও কচুয়া থানার অফিসার ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করে পেশাদারিত্ব ও দক্ষতার পরিচয় দিয়েছেন।


এদিকে মো: আজিজুল ইসলাম কচুয়া থানায় পুনরায় ওসি হিসেবে দায়িত্ব গ্রহণের পর এক প্রতিক্রিয়ায় তিনি কচুয়া বাসীর সহযোগিতা ও দোয়া কামনা করেন।

তিনি বলেন, “আইন-শৃঙ্খলা রক্ষা ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করাই আমার প্রধান অগ্রাধিকার।


কচুয়াতে কোনো ধরনের অপরাধ, সন্ত্রাস, চাঁদাবাজি বা মাদক কারবারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হবে। পুলিশের পাশাপাশি জনগণের সহযোগিতা ছাড়া টেকসই শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়।”

তিনি আরও বলেন, “থানাকে জনগণের আস্থার জায়গা হিসেবে গড়ে তুলতে চাই। সেবাপ্রার্থী কেউ যেন হয়রানির শিকার না হন, সে বিষয়টি কঠোরভাবে নিশ্চিত করা হবে।

কচুয়া প্রতিনিধি/ ২৫ এপ্রিল ২০২৬