চাঁদপুর জেলা পরিষদের প্রশাসক ও চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট একেএম সলিম উল্যা সেলিম-এর সাথে জাতীয় সাংবাদিক সংস্থা চাঁদপুর জেলা কমিটি নেতৃবৃন্দরা পবিত্র ঈদুল আজহা পরবর্তী সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেছেন।(৮ জুন) সোমবার জেলা পরিষদে প্রশাসকের কার্যালয় জাতীয় সাংবাদিক সংস্থা জেলা কমিটির নেতৃবৃন্দরা সৌজন্য সাক্ষাৎ করেন।
এ সময় চাঁদপুর জেলা পরিষদের প্রশাসক সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন সাংবাদিকরা হচ্ছে সমাজের দর্পন তাদের মাধ্যেমে আমরা সকলে খবরা খবর পেয়ে থাকি । অনেক সাংবাদিক রয়েছে তাদের মাধ্যেমে সঠিক সংবাদ প্রচার হয়। আশা করি জাতীয় সাংবাদিক সংস্থা চাঁদপুর জেলা কমিটিতে রয়েছেন তারা যেন সকল সাংবাদ সত্যও সঠিক সংবাদ প্রচার করবেন।
তিনি আরও বলেন আমরা ক্ষমতায় আসছি মাননীয় প্রধানমন্ত্রী ও চাঁদপুর-৩ আসনের এমপি শেখ ফরিদ আহমেদ বলেছেন ক্ষমতাকে অপব্যাবহার করা যাবেনা হাসিনা সরকারের মতো আমাদের অবস্থা যেন না হয়। তাই আমি সকল নেতাকর্মীদের বলেছি ক্ষমতাকে অপব্যাবহার করা যাবেনা আমরা মানুষের সেবা দিয়ে যেতে চাই সঠিক সময়ে। জাতীয় সাংবাদিক সংস্থা সহ সকলের জন্য জেলা পরিষদের সকল দরজা খোলা রয়েছে আপনাদের সেবা দেওয়ার জন্য প্রস্তুত আমার পক্ষ থেকে জাতীয় সাংবাদিক সংস্থার একটি অফিসের ব্যাবস্থা করে দিবো বাবুর হাট জেলা পরিষদের মাকের্ট নিম্মান হলে। সব শেষ আমার জন্য দোয়া করবেন সকলে। আমি যেন আপনাদেও সেবা দিয়ে যেতে পারি।
জাতীয় সাংবাদিক সংস্থা চাঁদপুর জেলা কমিটির সভাপতি, জাতীয় দৈনিক শ্যামবাজার পত্রিকার বার্তা সম্পাদক, জাতীয় দৈনিক চৌকস পত্রিকার মফস্বল সম্পাদক ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার মফস্বল সম্পাদক, ইবিসি নিউজের সম্পাদক, এম.এম কামাল, সিনিয়র সহ-সভাপতি চাঁদপুর সময় পত্রিকার প্রকাশক এমকে এরশাদ, জেলা সাধারণ সম্পাদক এটিএন বাংলা টেলিভিশন এর চাঁদপুর জেলা প্রতিনিধি ও আইএনএন নিউজের সম্পাদক, ফাহিম শাহরিয়ার কৌশিক, সাংগঠনিক সম্পাদক, এশিয়ান টেলিভিশনের চাঁদপুর জেলা প্রতিনিধি মোঃ সুমন বেপারী, সাংগঠনিক সম্পাদক, জাতীয় দৈনিক চৌকস পত্রিকার স্টাফ রিপোর্টার মোঃ জাবেদ হোসেনসহ চাঁদপুর জেলা কমিটির সাংবাদিক নেতৃবৃন্দ।
আরওএসময় উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থা চাঁদপুর জেলা শাখার সহ-সভাপতি দৈনিক প্রিয় চাঁদপুর বার্তা সম্পাদক আরিফুল ইসলাম শান্ত,সহ-সভাপতি দৈনিক চাঁদপুর কন্ঠের মতলব দক্ষিণ মুন্সির হাট প্রতিনিধি জি এম আবদুল কাদির, দৈনিক চাঁদপুর কন্ঠ পত্রিকার ভ্রাম্যমান প্রতিনিধি শেখ রাসেল সুমন, জাতীয় দৈনিক চৌকস পত্রিকার স্টাফ রিপোর্টার, মোঃ কবির হোসেন সরকার, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রাজীব চন্দ্র শীল, মহিলা বিষয়ক সম্পাদক, ইবিসি নিউজ প্রধান সম্পাদক আমেনা বেগম, যুগ্ম সাধারণ সম্পাদ দৈনিক ইলশেপাড় পত্রিকার মুন্সীর হাট প্রতিনিধি ডি কে সোলাইমান, দৈনিক চাঁদপুর দর্পন পত্রিকার মোঃ মহসিন আলম, আবুল কালাম আজাদ,
দফতর সম্পাদক জাতীয় দৈনিক শ্যামবাজার পত্রিকার বিশেষ প্রতিনিধি মোঃ দেলোওয়ার হোসেন (রাশেদ) দৈনিক চাঁদপুর সংবাদ এর স্টাফ রিপোটার মোঃ রাসেল পাটওয়ারী
অর্থ সম্পাদক এ এম যোবায়ের, সহ-অর্থ সম্পাদক জাতীয় দৈনিক ইত্তেফাক পত্রিকার শাহরাস্তি প্রতিনিধি মোঃ জসিম উদ্দিন, ক্রীড়া বিষয়ক সম্পাদক মজিবুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ খোরশেদ আলমসহ নেতৃবৃন্দ। জেলা কমিটির পক্ষ থেকে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় শেষে জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট একেএম সলিম উল্যা সেলিম এর হাতে সাংবাদিক সংস্থার প্রতিষ্ঠাবার্ষিকীর ম্যাগাজিন তুলিয়া দেন সাংবাদিকরা।
স্টাফ রিপোর্টার/ ৮জুন ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur