শাহরাস্তিতে বাদিয়া মাহবুবুর রহমান উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটি নব-নির্বাচিত সভাপতি আক্তার হোসেন চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা ও প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে
(৮জুন, সোমবার) ১১টায় বাদিয়া মাহবুবুর রহমান উচ্চ বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয় মিলনায়তনে আনন্দঘন পরিবেশে ফুলেল শুভেচ্ছা ও সভা অনুষ্ঠিত হয়।
ওই সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) গৌতম পোদ্দার নব-নির্বাচিত সভাপতি মোহাম্মদ আক্তার হোসেন চৌধুরীকে ফুল দিয়ে বরণ করে নেন। পরে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের নেতৃত্বে সকল শিক্ষক,শিক্ষক প্রতিনিধি নবনির্বাচিত সভাপতি মোহাম্মদ আক্তার হোসেনকে পৃথক পৃথক করে ফুল দিয়ে বরণ করে নেন।
এবং অন্যান্য সদস্যবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানান।
ফুল দিয়ে বরণ কালে নব-নির্বাচিত সভাপতি
মোঃ আক্তার হোসেন চৌধুরী বলেন শিক্ষার মান উন্নয়নে প্রধান শিক্ষকসহ সকল শিক্ষকদের প্রতি আন্তরিক ও সহযোগিতা কামনা করেন।
শিক্ষার্থীদেরকে আদর্শ শিক্ষায় ও গুণগতমান শিক্ষা দিয়ে গড়ে তুলতে হবে। তিনি আরো বলেন আমাদের প্রাণপ্রিয় অভিভাবক শাহরাস্তি- হাজীগঞ্জ, চাঁদপুর-৫ আসনের সংসদ সদস্য লায়ন ইঞ্জিনিয়ার মমিনুল হক মহোদয়ের নির্দেশনা, কোন শিক্ষার্থী স্কুলে মোবাইল নিয়ে আসতে পারবে না, তথা কোনো শিক্ষক শ্রেণিকক্ষে মোবাইল নিবেন না। শিক্ষার্থীদেরকে আদর্শ শিক্ষায় শিক্ষিত করতে হবে।
লেখাপড়ার পাশাপাশি ক্রীড়া ও মনোজ্ঞ সাংস্কৃতিকে সুযোগ দিতে হবে। তাহলে শিক্ষার্থীদের মনোবিকাশ সতেজ থাকবে,
এ বিদ্যালয় থেকে পড়ালেখা করে শিক্ষার্থী মানুষ হলে হবে না। সে যেন একজন ভালো মানুষ হতে পারে সেই আদর্শ শিক্ষায় গড়ে তুলতে হবে। তাহলে এ শিক্ষা প্রতিষ্ঠানের সুনাম থাকবে।
এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা নব-কমিটির অভিভাবক সদস্য গাজী মোহাম্মদ ফিরোজ, শিক্ষক প্রতিনিধি ফরিদা ইয়াসমিন, বিদ্যালয় প্রতিষ্ঠাতার সদস্য কাজী মোহাম্মদ শাহাব উদ্দিন ও বিদ্যালয়ের সকল শিক্ষক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
পরিশেষে তিনি সকলের দীর্ঘায়ু ও মঙ্গল কামনা করেন।
প্রতিবেদক: মোঃ জামাল হোসেন/
৮ জুন ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur