শিশুদের ভবিষ্যৎ ভিত গড়ার মূল কারিগর হলেন প্রাথমিকের শিক্ষকরা: ড. জালাল উদ্দিন এমপি

চাঁদপুর-২ (মতলব উত্তর-দক্ষিণ) আসনের সংসদ সদস্য আলহাজ্ব ড. মোহাম্মদ জালাল উদ্দিন বলেন, প্রাথমিক শিক্ষা হলো জাতির মেরুন্ড এবং শিশুদের ভবিষ্যৎ ভিত গড়ার মূল কারিগর হলেন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ। শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের ন্তরিকতা ও নিষ্ঠার সাথে কাজ করতে হবে। বর্তমান সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ শিক্ষকদের যেকোনো যৌক্তিক সমস্যা সমাধানে এবং বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন ও আধুনিকায়নে সর্বদা সচেষ্ট রয়েছে। শিক্ষার মানোন্নয়নে শিক্ষক,অভিভাবক এবং প্রশাসনের সমন্বিত উদ্যোগ অত্যান্ত প্রয়োজন। শিক্ষার গুনগত মান নিশ্চিত করতে আধুনিক পাঠদান পদ্ধতি , নিয়মিত মূল্যায়ন এবং বিদ্যালয়ের আনন্দমূখর পরিবেশ নিশ্চিত করতে হবে। পাশাপাশি শিক্ষার্থীদের প্রযুক্তিনির্ভর শিক্ষাকার্যক্রমে আরও সক্রিয় করে গড়ে তুলতে হবে।

শনিবার (১ আগস্ট) দুপুরে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সাথে শিক্ষার মানোন্নয়ন আলোচনা সভায় তিনি এ সব কথা বলেন।

ড. মোহাম্মদ জালাল উদ্দিন বলেন বর্তমান তারেক রহমানের সরকার শিক্ষা সবচেয়ে গুরুত্ব দিয়ে বাজেটে শিক্ষাখাতে সবচেয়ে বেশি বরাদ্ধ রেখেছে। শিক্ষকদের বিভিন্ন দাবী-দাওয়া নিয়েছে। আপনাদের যৌক্তিক দাবীগুলো মহান জাতীয় সংসদে উপস্থাপন করা হবে।

তিনি আগামী প্রজন্মের উপযোগী করে শিক্ষার্থীদের গড়ে তুলতে শিক্ষকদের আরও বেশি দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

শিক্ষকদের দায়িত্ব শুধু পাঠদানেই সিমাবদ্ধ নয়,শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধ, মানবিকতা, ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে হবে। শিক্ষকদের পেশাগত উন্নয়ন,বিদ্যালয়ের প্রয়োজনীয় শিক্ষা উপকরণ সরবরাহ ,শিক্ষার্থীদের ঝরেপড়া রোধ এবং অভিভাবকদের সচেতনতা বৃদ্ধিার মাধ্যমে প্রাথমিক শিক্ষার মান আরও উন্নত করা সম্ভব।

সংসদ সদস্য ডঃ জালাল উদ্দিন বলেন, প্রাথমিক শিক্ষা হলো একজন ছাত্রের মূল ফাউন্ডেশন। প্রাথমিক শিক্ষার ভিত্তি মজবুত করতে এবং শিক্ষকদের পেশাগত মান ও মর্যাদা রক্ষায় এমন ইতিবাচক দৃষ্টিভঙ্গি শিক্ষার পরিবেশ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

শিক্ষকদের মর্যাদা রক্ষা এবং তাদের সুযোগ-সুবিধা বা সমস্যার সমাধান নিশ্চিত করার মাধ্যমে শিক্ষার গুণগত মান বাড়িয়ে একটি শিক্ষিত ও দক্ষ প্রজন্ম গড়ে তোলা সম্ভব। স্থানীয় পর্যায়ে প্রাথমিক শিক্ষার প্রসার ও শিক্ষকদের অধিকার রক্ষায় সংসদ সদস্যের এ ধরনের দিকনির্দেশনামূলক বক্তব্য শিক্ষকদের অনুপ্রাণিত করবে।

উপজেলা নিবার্হী অফিসার মাহমুদা কুলসুম মনি’র সভাপতিত্বে ও সহকারী শিক্ষখ মাহফুজুর রহমান এর পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন- চাঁদপুর জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট সলিম উল্লাহ সেলিম, মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ কামরুল হাসান, চাঁদপুর জেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ আলমগীর সরকার, অ্যাসিস্ট্যান্ট অ্যাটর্নি জেনারেল, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ও বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের যুগ্ম-সাধারণ সম্পাদক ব্যারিস্টার ওবায়দুর রহমান টিপু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মিয়া মঞ্জুর আমিন স্বপন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক উজ্জ্বল ফরাজী, উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক ও জেলা যুবদলের সহ-সভাপতি খায়রুল হাসান বেনু, প্রধান শিক্ষক আশরাফুল আজিজ, শিক্ষক তফুরা ইয়াছমিন, উপজেলঅ সহকারী প্রাথমিক বিদ্যালয়ের সমিতির সভাপতি আব্দুল বাতেন, প্রধান শিক্ষক সালমা পারভীন, উপজেলা শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা তফুরা ইয়াসমিন ,সহকারী শিক্ষখ মিজানুর রহমান,সহকারী শিক্ষখ তানজিলা আক্তার এনি আরো অনেকে বক্তব্য রাখেন। এ সময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) রহমত উল্লাহ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ এমদাদুল হক, উপজেলা বিএনপির সহ-সভাপতি এসএম জাহাঙ্গীর আলম প্রধান,সাংগঠনিক সম্পাদক তোফায়েল পাটোয়ারী, ছেংগারচর পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সারোয়ারুল আবেদিন খোকন, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক রাশেদুজ্জামান টিপু, সদস্য সচিব ফয়সাল আহম্মেদ, যুগ্ম-আহবায়ক আঃ মান্নান সাগর, উপজেলা ছাত্রদলের ছাত্রদলের সদস্য সচিব জয়নাল পাটোয়ারী পিনু, উপজেলা মহিলা দলের সভাপতি ফারজানা সরকার,ছেংগারচর পৌর ছাত্রদলের আহবায়ক মোঃ শাকিল খান, সদস্য সচিব ফরহাদ হোসেনসহ উপজেলা বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী সহ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহকারী শিক্ষকগণ উপস্থিত ছিলেন।

নিজস্ব প্রতিবেদক/
১ আগস্ট ২০২৬