শিক্ষক নেতা হারুনুর রশিদ গাজীকে পুরান বাজার ডিগ্রি কলেজের ফুলেল শুভেচ্ছা

নবগঠিত বাংলাদেশ কারিগরি শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের কেন্দ্রীয় নির্বাহী কমিটির মহাসচিব শিক্ষক নেতা মো. হারুনুর রশিদ গাজীকে ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ সংবর্ধনা জানান চাঁদপুর পুরান বাজার ডিগ্রি কলেজে। রোববার (২৬ এপ্রিল) হঠাৎ করেই তিনি সৌজন্য সাক্ষাতের উদ্দেশ্যে কলেজ ক্যাম্পাসে উপস্থিত হলে কলেজ শিক্ষকবৃন্দ তাকে আন্তরিকভাবে স্বাগত জানান। পরে কলেজের অধ্যক্ষ লেফটেন্যান্ট মো. সোয়ায়েবের নেতৃত্বে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক ফেরদৌসী বেগম, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সহকারী অধ্যাপক হাফিজা মুজিব, অর্থনীতি বিভাগের প্রভাষক ফারহানা আক্তার, কৃষি শিক্ষা বিভাগের প্রভাষক মো. রাকিবসহ বিভিন্ন বিভাগের শিক্ষকরা।

অনুষ্ঠানে শিক্ষকরা নবগঠিত কেন্দ্রীয় কমিটির মহাসচিব মো. হারুনুর রশিদ গাজীকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। এ সময় কলেজ ক্যাম্পাসে এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়।

সংক্ষিপ্ত বক্তব্যে হারুনুর রশিদ গাজী বলেন, দেশের কারিগরি শিক্ষা ব্যবস্থার উন্নয়নে শিক্ষক-কর্মচারীদের ঐক্যবদ্ধ ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষক সমাজের অধিকার আদায়ে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

অধ্যক্ষ লেফটেন্যান্ট মো. সোয়ায়েব বলেন, একজন শিক্ষক নেতার এ ধরনের সৌজন্য সফর শিক্ষক সমাজকে অনুপ্রাণিত করে। তিনি ভবিষ্যতে শিক্ষা উন্নয়নে সম্মিলিত উদ্যোগ আরও জোরদার করার আশাবাদ ব্যক্ত করেন।শিক্ষক নেতা হারুনুর রশিদ গাজীকে পুরান বাজার ডিগ্রি কলেজের ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা

স্টাফ রিপোর্টার/ ২৬ এপ্রিল ২০২৬