হযরত পীর শাহরাস্তি বোগদাদী (রঃ) হাফেজীয়া মাদ্রাসা ও লিল্লাহ বোডিংয়ে মরহুম আব্দুল খালেক পাটোয়ারী, ও মরহুমা ফিরোজা বেগম ফাউন্ডেশনের পক্ষ থেকে বিশুদ্ধ পানির ফিল্টার প্রদান করা হয়েছে।
১৭ জুলাই শুক্রবার সকাল ১০ টায় হযরত শাহরাস্তি (রঃ) মাজার শরীফ সংলগ্ন এতিমখানা মিলনায়তনে কোরআনের পাখিদের কথা চিন্তা করে বিশুদ্ধ পানি পান করার লক্ষ্যে এ বিশুদ্ধ পানি ফিল্টার বিতরণ করা হয়। বিতরণ শেষে মরহুম আব্দুল খালেক পাটোয়ারী, এন্ড মরহুমা ফিরোজা বেগম, বড় বোন মঞ্জুমা আকতার বেবি সহ প্রয়াত পরিবারের সকলের আত্মার মাগফেরাত কামনা করে কুরআন খতম, মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।
প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের চেয়ারম্যান, শাহরাস্তি প্রেসক্লাবের সহ-সভাপতি,সাংবাদিক, নাট্যকার ও রোটারিয়ান মোঃ জাহাঙ্গীর আলম হৃদয়, এ সময় ভিডিও কনফারেন্সে বক্তব্য রাখেন মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি সৈয়দ ইমাম হাসান সুমন। উপস্থিত ছিলেন হাফেজীয়া মাদ্রাসার সহ-সভাপতি সৈয়দ জিলান মিয়া, সাধারণ সম্পাদক মোঃ সেকান্তর, কোষাধক্ষ্য আবদুল নূর সোবহান, অন্যতম সদস্য এহতেশামুল হক সজিব,শাহরাস্তি প্রেসক্লাবের যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ জামাল হোসেনসহ এলাকাবাসী, সুধীজন, মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে মিলাদ ও দোয়া পরিচালনা করেন হাফেজ মোঃ আব্দুর রহমান।
প্রতিবেদক: মোঃ জামাল হোসেন/
১৭ জুলাই ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur