Home / উপজেলা সংবাদ / শাহরাস্তি / শাহরাস্তি মসজিদের নতুন ভবনে প্রথম জুমা উদ্বোধন
মসজিদের

শাহরাস্তি মসজিদের নতুন ভবনে প্রথম জুমা উদ্বোধন

চাঁদপুরের শাহরাস্তি পৌরসভার মেয়র প্রার্থী আক্তার হোসেন পাটোয়ারীর পৌর ৪নং ওয়ার্ডের ঘুঘুশাল মধ্যপাড়া জামে মসজিদের নতুন ভবনে প্রথম জুমার নামাজ উদ্বোধন করেছেন। ১৭ জুলাই শুক্রবার ঘুঘুশাল মধ্যপাড়া জামে মসজিদের নতুন ভবনে প্রধান অতিথি হিসেবে প্রথম জুমার নামাজ উদ্বোধন করেন।

নামাজ শেষে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়। পরে এলাকার সকল শ্রেণী পেশাজীবী মানুষের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন পৌরসভা নির্বাচনে মেয়র পদপ্রার্থী মোঃ আক্তার হোসেন পাটোয়ারী।

ওই সময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন মাদককে না বলি” মাদকমুক্ত সমাজ গড়ি” বর্তমানে শাহরাস্তি পৌরসভা ও বিভিন্ন ইউনিয়নে এলাকার যুব সমাজ মাদকের ছোবলে ধ্বংস হয়ে পড়েছে। এ যুব সমাজকে রক্ষার্থে আমাদের সকলকে এগিয়ে আসতে হবে, আমাদের মাননীয় এমপি মহোদয় লায়ন ইঞ্জিনিয়ার মমিনুল হক, জাতীয় সংসদে মাদকের বিষয়ে কঠোর আইন প্রণয়নের বিষয়ে বক্তব্য রেখেছেন, আমাদের প্রাণপ্রিয় নেতা মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান মহোদয় বিষয়টি আমলে নিয়ে এটি কঠোর শাস্তিযোগ্য আইন পাস করেছেন, তা আপনারা ইতিমধ্যে পত্র-পত্রিকায় দেখেছেন। আমরা মাদক থেকে দূরে থাকবো, মাদক মুক্ত সমাজ গড়বো, মাদকের ছোবল থেকে যুবসমাজকে রক্ষা করতে হবে, তা না হলে আমাদের ভবিষ্যতে ভয়াবহ অবস্থা ধারণ করবে। তাই আমার আপনাদের কাছে আমার আহ্বান সকলেই মাদকমুক্ত সমাজ গড়তে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। পাশাপাশি শাহরাস্তি পৌরসভা নির্বাচন অতি সন্নিকটে অনুষ্ঠিত হবে। আমি আপনাদের পাশে আগেও ছিলাম, এখনো আছি, ভবিষ্যতেও থাকবো। আমি আপনাদের সেবা করতে, আপনাদের দোয়া নিতে এসেছি। আমি আপনাদের সকলের দোয়া ও সমর্থন কামনা করি।

উপস্থিত ছিলেন মসজিদ পরিচালনা কমিটির সভাপতি উদ্ভিদ সংরক্ষণ সাবেক কর্মকর্তা মোঃ রুহুল আমিন, সাধারণ সম্পাদক প্রফেসর আকতার হোসেন, পৌর বিএনপির যুগ্ন আহবায়ক আব্দুল মান্নান বিএসসি, মোঃ শফিউল্লাহ বাচ্চু, পৌর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ন আহবায়ক মোঃ মনিরুজ্জামান, মোঃ মামুন হোসেনসহ এলাকার গণ্যমান‍্য ব্যক্তিবর্গ ও সুধীজন।

মিলাদ ও দোয়া পরিচালনা করেন ঘুঘুশাল মধ্যপাড়া জামে মসজিদের খতিব মাওলানা মোঃ মনির হুসাইন।

প্রতিবেদক: মোঃ জামাল হোসেন/
১৭ জুলাই ২০২৬