শাহরাস্তি সূচিপাড়া দক্ষিণে যুবদলের প্রস্তুতি সভা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শাহরাস্তি সূচিপাড়া দক্ষিণ ইউনিয়ন যুবদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বিকেলে ইউনিয়ন যুবদলের আয়োজনে রাগৈ উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা যুবদলের আহবায়ক মোহাম্মদ আলী আজগর মিয়াজী।

উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক মোনালিসা মনার সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক এডভোকেট সাহেদুল হক মজুমদার সোহেল,
উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি আব্দুল মতিন সরদার, ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুর রশিদ, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন লিটন, বিএনপি নেতা মোহাম্মদ হোসেন, মোঃ জসিম উদ্দিন, ইউনিয়ন বিএনপির সদস্য মোঃ জাকির হোসেন।

এ সময় আরো বক্তব্য রাখেন বিএনপি নেতা মোহাম্মদ আলমগীর হোসেন, মুনছুর মেম্বার, যুবদল নেতা মোস্তফা কামাল সোহেল, যুবদল নেতা আব্দুল মান্নান তপাদার, আব্দুর রহমান, মোহাম্মদ রহমত উল্লাহ, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মোঃ ফরহাদ হোসেন উপস্থিত ছিলেন শ্রমিক দল নেতা ইয়াছিন, হুমায়ন কবিরসহ বিএনপি, যুবদল, ছাত্রদল ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

প্রস্তুতি সভায় বক্তারা বলেন যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিশাল যুব সমাবেশ অনুষ্ঠিত হবে, আগামী ৩০ অক্টোবর শাহরাস্তি গেইট দোয়াভাঙ্গা এ প্রতিষ্ঠা বার্ষিকী জাতীয়তাবাদী যুবদলের সর্ববৃহৎ প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন কল্পে সকল ইউনিয়নের নেতৃবৃন্দকে স্বতঃস্ফূর্ত উপস্থিতি হওয়ার একান্ত কামনা করছেন অতিথিবৃন্দ।

প্রতিবেদক: মোঃ জামাল হোসেন/
২৫ অক্টোবর ২০২৬