শাহরাস্তি মাদকবিরোধী র‍্যালি ও সভা

শাহরাস্তি মডেল থানা পুলিশের উদ্যোগে শাহরাস্তি পৌরসভার ৮নং ওয়ার্ড বিয়াম ল্যাবরেটরি স্কুলে মাদকবিরোধী র‍্যালী ও সভা অনুষ্ঠিত হয়েছে

(১৫ অক্টোবর) বৃহস্পতিবার বিকেলে মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমান এর নেতৃত্বে বিয়াম ল্যাবরেটরি স্কুলে মাদক নির্মূলে মাদক বিরোধী একটি র‍্যালী অনুষ্ঠিত হয়। উক্ত র‍্যালীতে শাহরাস্তি থানায় কর্মরত অন্যান্য পুলিশ সদস্যসহ স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, শিক্ষার্থী ও গণ্যমান্য ব্যক্তিবর্গসহ সর্বমোট ২০০ হইতে ৩০০ জন অংশগ্রহণ করেন। র‍্যালী শেষে মাদক বিরোধী সভা অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় মাদকের ভয়াবহতা সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি, মাদক প্রতিরোধ এবং মাদক ব্যবসার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়ে আলোচনা করা হয়। বক্তারা মাদকমুক্ত সমাজ গঠনে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি ও সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

প্রতিবেদক: মোঃ জামাল হোসেন/
১৫ অক্টোবর ২০২৬