শাহরাস্তিতে মাদক সেবনের দায়ে দু’যুবক জেলহাজতে
চাঁদপুরের শাহরাস্তিতে মাদক সেবনের অভিযোগে দুই যুবককে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে।
বুধবার (২৬ আগস্ট ২০২৬) দুপুর ২টার দিকে শাহরাস্তি মডেল থানা পুলিশের সহায়তায় পৌরসভার ৪ নং ওয়ার্ডের শাহাপুর এলাকার চৌধুরী বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় মাদক সেবনের অভিযোগে রাসেল আলম (২০) ও পারভেজুর রহমান পাটোয়ারী (২৪) নামে দুই ব্যক্তিকে আটক করা হয়।
আটক রাসেল আলম শাহাপুর নোয়াবাড়ি এলাকার ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং পারভেজুর রহমান পাটোয়ারী কালীয়াপাড়া এলাকার ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।
পরে তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাদক সেবনের দায়ে উভয়কে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
অভিযানে শাহরাস্তি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সামছুজ্জামান। শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহাবুবুর রহমান উপস্থিত ছিলেন।
উপজেলা প্রশাসন জানিয়েছে, মাদকসহ সব ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।
প্রতিবেদক: মো: জামাল হোসেন/
২৬ আগস্ট ২০২৬