শাহরাস্তিতে বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে দোয়া

শাহরাস্তিতে বেগম খালেদা জিয়া’র ৮২তমজন্মবার্ষিকী উপলক্ষে রায়শ্রী দক্ষিণ ইউনিয়ন যুবদলের উদ্যোগে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

১৫ আগস্ট শনিবার বাদ মাগরিব খিলাবাজার কেন্দ্রীয় জামে মসজিদে এ মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।

ইউনিয়ন যুবদলের সভাপতি মোঃ মাহবুব আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ রবিউল আউয়ালের সঞ্চালনায় অনুষ্ঠানে

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি অধ্যক্ষ মোজাহের হোসেন,উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপি’র যুগ্ন আহবায়ক মোঃ হেমায়েতুল ইসলাম সুমন, মোঃ মোস্তফা কামাল,মোঃ ফারুক হোসেন মেম্বার, সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুস সাত্তার, মোঃ জসিম উদ্দিন, উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক মাহবুবুল আলম পরান,
ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সুজন ইবনে কামাল মিয়াজী, ধর্ম বিষয়ক সম্পাদক মোহাম্মদ আবু হায়াত মিঠু, স্বাস্থ্য বিষয় মোঃ নুর আলম, যুবদল নেতা রতন,

ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সেবক দলের সহ-সভাপতি মোঃ মোশারফ হোসেন, সাধারণ সম্পাদক মোঃ রাসেল হোসেন, স্বেচ্ছাসেবক দল নেতা মোঃ জাকির হোসেন মোঃ মোখলেসুর রহমান, স্বেচ্ছাসেবের দল নেতা শাকিল,শ্রমিক দল নেতা মোঃ রফিকুল ইসলাম,ইউনিয়ন ছাত্রদল নেতা মিরাজ, মোহাম্মদ হাসানসহ বিএনপি, যুবদল, ছাত্রদল, সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা বিএনপির চেয়ারপার্সন, সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বিএনপি’র মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনা করে দেশ ও জাতির কল্যাণে বিশেষ দোয়া পরিচালনা করেন খিলাবাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা আবুল কাশেম।

প্রতিবেদক: মোঃ জামাল হোসেন/
১৫ আগস্ট ২০২৬