“কৃষি সমৃদ্ধি” চাঁদপুরের শাহরাস্তিতে কৃষকদের মাঝে বিনামূল্য কৃষি যন্ত্রপাতি বিতরণে কুমিল্লা অঞ্চলে টেকসই কৃষি প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের আওতায় কৃষক গ্রুপের মাঝে কৃষি যন্ত্রপাতি বিতরণ করা হয়েছে।
(৩০ সেপ্টেম্বর) বুধবার দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষি কর্মকর্তার কার্যালয় মিলনায়তনে কৃষকদের মাঝে এ কৃষি যন্ত্রপাতি বিতরণ করা হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ড. সাজ্জাদুর রহমানের স্বাগত বক্তব্য ও সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মনিরা খাতুন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আয়েত আলী ভূঁইয়া।
উপসহকারী কৃষি কর্মকর্তা মোহাম্মদ ইউনুছ পাটোয়ারীর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ইকবাল হোসেন, পৌর বিএনপির আহবায়ক আবুল কালাম পাটোয়ারী, সিনিয়র যুগ্ন আহবায়ক শেখ বেলায়েত হোসেন সেলিম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার মাকসুদুর রহমান, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ শাহজালাল।, উপজেলা কৃষকদলের আহ্বায়ক মোঃ আনোয়ার হোসেন, সদস্য সচিব গাজী ফিরোজ,
এ সময় উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ রেজাউল হাসান, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা শ্রীবাস চন্দ্র দাস, উপসহকারী কৃষি কর্মকর্তা বলরাম সাহা, মোঃ মকবুল আহমেদসহ উপসহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন ইউনিয়নের কৃষক/ কৃষানি উপস্থিত ছিলেন।
উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয় সুত্রে জানা যায় কুমিল্লা অঞ্চলে টেকসই কৃষি প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের আওতায় কৃষক গ্রুপের মাঝে বিনামূল্য যে সকল কৃষি যন্ত্রপাতি বিতরণ হয়, বেড প্লান্টার -৪টি, পাওয়ার থ্রেসার ৯টি, রিফার ৮টি ভূট্টা মাড়াই যন্ত্র ৪টি, এলএলপি ও,ফিতা পাইপ ৯টি ,ফুট পাম্প ৯টি হ্যান্ড স্প্রেয়ার ২৪, মোট: ৬৭টি কৃষি যন্ত্রপাতি বিতরণ করেন প্রধান অতিথি সহ অন্যান্য অতিথি বৃন্দ।
প্রতিবেদক: মোঃ জামাল হোসেন/
৩০ সেপ্টেম্বর ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur