শাহরাস্তিতে ইভটিজিংয়ের শিকার ছাত্রীর ঘরে আগুন দেওয়ার অভিযোগ
চাঁদপুরের শাহরাস্তিতে ইভটিজিং এর শিকার ছাত্রীর ঘরে ইভটিজিংকারিদের হামলা ও অগ্নি সংযোগ করার অভিযোগ পাওয়া গেছ
ঘটনাটি ঘটেছে ৬ মে রাত আনুমানিক সাড়ে ৯ টায় উপজেলার চিতোষী পূর্ব ইউনিয়নের চিতোষী গ্রামের জমদ্দার বাড়িতে এটি ঘটে।
ভুক্তভোগী ছাত্রীর বাবা মোহাব্বত আলী জানান, গত ৪ মে আমার মেয়ে চিতোষী আর এন্ড এম উচ্চ বিদ্যালয়ে সপ্তম শ্রেণীর ছাত্রী এলাকার কিশোরগ্যাং ও বখাটেদের হাতে ইভটিজিং এর শিকার হয়। ৬ মে আমার অভিযোগের ভিত্তিতে পুলিশ কসবা গ্রামের মোঃ রাকিবুল হাসান (১৮),তানজিল ছিদ্দিকি সৌরভ (১৮),আহসিম বিল্লা তানি (১৮),রায়েরবাগ গ্রামের আশ্রাফুল করিমকে (১৮) পুলিশ আটক করে। পরে থানা পুলিশ আটককৃতদের উপজেলা বিজ্ঞ নির্বাহী কর্মকর্তা নাজিয়া হোসেনের অফিসে নিয়ে গেলে ৪ জনকে ২ লাখ টাকা জরিমানা করে। এবং তেতৈশ্বর গ্রামের মোঃ মনির হেসেনের ছেলে মাহফুজ আলম ঘটনাস্থল থেকে পালিয়ে গেলে তার পিতার নিকট হতে মুচলেকা নেয়। ইভটিজিংকারিদের অর্থদন্ড করায় তারা ক্ষিপ্ত হয়ে ৬ মে রাতে প্রথমে আমার বসত ঘরে হামলা চালায়, পরে রান্না ও ঘোয়াল ঘরে অগ্নিসংযোগ করে। গোয়াল ঘরে থাকা তিনটি ছাগল ঝলসে যায় বলে দাবি করেন। তিনি আরো জানান, অপরাধের ভয়ে আমি ও আমার পরিবারের সদস্যরা নিরাপত্তাহিনতায় ভুগছি।
ছাত্রীর মা আয়শা আক্তার জানান, ইভটিজিংকারিরা আমার মেয়েকে এসিড দিয়ে ঝলসে দিবে বলে হুমকী দেয়। এখন মেয়ে ও আমরা ভয়ে দিন কাটাচ্ছি।
অপর দিকে ওই ইউনিয়নের ওয়ার্ডের সাবেক মেম্বার মামুন হোসেন মায়ন জানান, এরা একটি দলের কতেক নেতার আশ্রয় পশ্রয়ে এলাকায় বিভিন্ন অপকর্ম ও বখাটিপনা করে আসছে। তাদের সকলে এলকায় কিশোরগ্যাং এর সদস্য হিসেবে পরিচিতি।
অন্য দিকে একই এলাকার বীর মুক্তিযোদ্ধা গোলাম মাওলা ও বয়োবৃদ্ধ মোঃ শাহাবুদ্দিন দুলাল জানান, ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যাবস্থা না নিলে তারা আরো বেপরোয়া হয়ে উঠবে।
চিতোষী ইউনিয়ন বিএনপির সভাপতি নজরুল ইসলাম বিএসসি জানান, যাদের বিরুদ্ধে ইভটিজিং এর অভিযোগ আনা হয়েছে। তাদেরকে ভ্রাম্যমান আদালতে জরিমানা করা হয়। তবে
ছাত্রীর বাড়িতে যারা অগ্নিসংযোগ করেছে এটা একটি ন্যক্কার ঘটনা।
ভুক্তভোগী পরিবার মোহাব্বত আলী উক্ত ঘটনার সুষ্ঠু তদন্ত ও সঠিক বিচারের দাবি জানিয়েছেন। এবং স্থানীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মমিনুল হক মহোদয়ের নিকট স-দৃষ্টি কামনা করেছেন।
এ বিষয়ে মামলার প্রস্তুতি নিচ্ছেন বলে জনান।
-নিজস্ব প্রতিবেদক/ ৭ মে ২০২৬