শাহরাস্তিতে অবৈধ ড্রেজারে মাটিকাটায় দু’লাখ টাকা জরিমানা

চাঁদপুরের শাহরাস্তিতে অনুমোদন ছাড়াই অবৈধভাবে ড্রেজার দিয়ে কৃষি জমির মাটি উত্তোলনের দায়ে এক ড্রেজার মালিককে ২ লাখ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

একই সঙ্গে মাটি উত্তোলনে ব্যবহৃত ৩টি ড্রেজার মেশিন জব্দ করা হয়েছে এবং ১৫০০ ফুট বাই ফাইভ বিনষ্ট করা হয়।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) শাহরাস্তি উপজেলার চিতোষী পশ্চিম ইউনিয়নের আওতাধীন এলাকায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

অভিযানে অনুমোদন বিহীন ভাবে ড্রেজার এর মাধ্যমে মাটি/বালু উত্তোলনের সত্যতা পাওয়া যায়। ড্রেজার এর মাধ্যমে কৃষি জমির টপ সয়েল থেকে মাটি কাটার অপরাধে রায়শ্রী উত্তর ইউনিয়নের অভিযুক্ত মো: রাজু (২২)গংকে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫(১) ধারায় ২ লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

অভিযানে মনোহরপুর এলাকায় ৩টি ড্রেজার অকেজো করা হয় এবং নরিংপুর এলাকা থেকে অবৈধভাবে মাটি উত্তোলনের কাজে ব্যবহৃত প্রায় ১৫০০ ফুট পাইপ বিনষ্ট করা হয়।

ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন শাহরাস্তির সহকারী কমিশনার (ভূমি) এক্সিকিউটিভ,ম্যাজিস্ট্রেট মোঃ সামসুজ্জামান।

উক্ত ইউনিয়ন ভূমি অফিসের দায়িত্বপ্রাপ্ত ইউনিয়ন উপ- সহকারী ভূমি কর্মকর্তা, উপজেলা আনসার সদস্যগণ, ও গ্রামপুলিশ উপস্থিত ছিলেন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায় শাহরাস্তি উপজেলায় অবৈধভাবে মাটি ও বালু উত্তোলনের বিরুদ্ধে নিয়মিতভাবে অভিযান পরিচালনা করা হবে।

প্রতিবেদক: মোঃ জামাল হোসেন/
২২ সেপ্টেম্বর ২০২৬