Home / উপজেলা সংবাদ / চাঁদপুর সদর / শহীদ রাষ্ট্রপতি জিয়ার দেশপ্রেমের আদর্শে অনুপ্রাণিত হয়েই ছাত্রদলের রাজনীতিতে সম্পৃক্ত হই : আনিসুর রহমান
Anis Bepary

শহীদ রাষ্ট্রপতি জিয়ার দেশপ্রেমের আদর্শে অনুপ্রাণিত হয়েই ছাত্রদলের রাজনীতিতে সম্পৃক্ত হই : আনিসুর রহমান

‘ শহীদ রাষ্ট্রপতি জিয়ার দেশপ্রেমের আদর্শে অনুপ্রাণিত হয়েই প্রথমে আমি জাতীয়তাবাদী ছাত্রদলের রাজনীতিতে সম্পৃক্ত হই। ছাত্রজীবনে দেশের অনেক রাজনীতিবিদদের জীবন ,সংগ্রাম,আদর্শ ও রাজনীতেতে স্ব স্ব অবদানের ইতিহাস অধ্যয়ন করার সুযোগ পেয়েছি ।

সে সুবাধেই আমি শহীদ রাষ্ট্রপতি জিয়ার দেশপ্রেমের আদর্শে অনুপ্রাণিত হয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে আমার হ্্রদয়ে গেঁথে ও আদর্শকে লালন করে মানবকল্যাণে রাজনীতি করার পথ বেচে নিয়েছি ’- এমন কথাই বিষ্ণুপুরের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে এককালের ছাত্রনেতা ও বর্তমান তৃণমূল পর্যায়ের রাজনীতিবিদ মো.আনিসুর রহমান বেপারী এক প্রশ্নের জবাবে ৪ আগস্ট সন্ধ্যায় বিষ্ণুপুরের সুগন্ধিতে এক সংলাপে একথা বলেন।

তিনি আরোও বলেন, ‘‘ ১৯৯৩ সালে আমিরাবাদ হাই স্কুল থেকে এসএসসি পাশ করার পর ঢাকায় এইচএস সি অধ্যয়ন করে ১৯৯৬ সালে পাশ করি। ১৯৯৮ সালে ঢাকা কলেজ থেকে বিএসসি ডিগ্রি অর্জন করি। পাশাপাশা জাতীয়তাবাদী ছাত্রদল রাজনীতি শুরু করি। এর পর এ সুবাধেই চাঁদপুর-হাইমচর-৩ আসনের সাবেক এমপি জিএম ফজলুল হকের এপিএস হওয়ার সৌভাগ্য অর্র্জন করি। টানা ৫ বছর এ পদে থেকে আমি জাতীয় সংসদের সকল বিষয়ে জ্ঞান অর্জন করি এবং সরকারি ভাবে বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ গ্রহণ করি। এ ছাড়াও দেশের তৎকালীন অনেক বড় মাপের কেন্দ্রিয় রাজনীতিবিদ, সরকারি-বেসরকারি কর্মকর্তা, বিদেশি ডেলিগেটস ও বিভিন্ন জেলা-উপজেলার অনেক ব্যাক্তিবগের্র সান্নিধ্যে যেয়ে নিজকে আরোও বেশি জ্ঞান সমৃদ্ধ করার সুযোগ পেয়েছি। এরপর রাজনীতির পটপরিবর্তনে রাজনীতির পাশাপাশি দেশের রাজধানী ঢাকাতেই আমি হংকং এর বিদেশি একটি কোম্পানীতে চাকুরি করি। পরবর্তীতে আজকের তৃণমূলের এ রাজনীতিতে লদ্ধ জ্ঞানের মাধ্যমে রাজনীতি করছি। এতেও আমি আমার রাজনৈতিক দৃষ্টিভঙ্গী প্রসারতার সুযোগ হয়েছে।

চাঁদপুর-হাইমচর আসনের মাননীয় এমপি শেখ ফরিদ আহমেদের অত্যন্ত আস্তাভাজন বাংলাদেশ জাতীয়তবাদী দলের আদর্শ কর্মী হিসেবে আমাকে ২০১৮ সাল থেকেই বার বার সদর উপজেলার মানবসম্পদ বিষয়ক সম্পাদকের দায়িত্ব দেন। সম্প্রতি পুন: কমিটি গঠনেও ঐ একই পদে বহাল থেকে বিষ্ণপুরের তৃণমূল রাজনীতিতে সক্রিয় ভ’মিকা পালন করে আসছি এবং জাতীয়তাবাদী আমাদের প্রিয় দলকে সুসংগঠিত করার দায়িত্ব পালন করছি ।’’

তার বড়ভাই মন্টু বেপারীও ছিলেন তৎকালীন সময়ের বিএনপি’র রাজনৈতিক কর্মী ও বিষ্ণপুরের নির্বাচিত চেয়ারম্যান । আজ তিনি শারীরিকভাবে অসুস্থ। মো. আনিসুর রহমান বেপারী ১০ জানুয়ারি ১৯৭৭ সালে এ ইউনিয়নের বিষ্ণপুর গ্রামের এক সম্ভান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম- হাজী রুস্তম আলী বেপারী এবং মাতার নাম আমেনা বেগম।

চাঁদপুর সদরের ১নং বিষ্ণপুর ইউনিয়নের তৃণমূল শহীদ রাষ্ট্রপতি ও বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক জিয়া উর রহমান ও ৩ বারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজনীতির একজন অগ্রজ সৈনিক ও এবারের স্থানীয় সরকার নির্বাচনের একজন চেয়ারম্যান প্রার্থী আনিসুর রহমান।

তিনি ইতোমধ্যেই এ ইউনিয়নের প্রতিটি বাড়ি বাড়ি গিয়ে শুভেচ্ছা বিনিময় করছেন এবং বিলবোড ও ব্যানারের মাধ্যমে নিজের প্রার্থীপদ জানিয়েছেন।পাশাপাশি সংগঠনকে আরো শক্তিশালী করতে কাজ করছেন।

আবদুল গনি
৫ আগস্ট ২০২৬