চাঁদপুর জেলা লিগ্যাল এইড কমিটির দশম মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। ২৯ অক্টোবর (বৃহস্পতিবার) বিকাল সাড়ে ৩টায় চাঁদপুর জেলা জজকোর্টের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন ও বক্তব্য রাখেন চাঁদপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ এবং জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান সামছুন্নাহার।
সভাপতির বক্তব্যে তিনি বলেন, লিগ্যাল এইড কমিটির মাধ্যমে বিকল্প বিরোধ নিষ্পত্তির হার বাড়ছে। লিগ্যাল এইডের মাধ্যমে দরিদ্র ও অসহায় মানুষ উপকৃত হচ্ছে। অসহায়দের বিনামূল্যে আইনি সহায়তা দিতে জেলা লিগ্যাল এইড কমিটি বদ্ধপরিকর। লিগ্যাল এইড কমিটির কার্যক্রম গতিশীলতা বৃদ্ধি পেয়েছে৷
তিনি বলেন, লিগ্যাল এইডের বিল্ডিং হলে আমাদের কার্যক্রম আরো বেগবান হবে৷ জেলা কারাগারে লিগ্যাল এইড কর্ণার করা যায় কিনা জেল সুপার দেখবেন৷ মানুষের লিগ্যাল এইডের প্রতি আস্থা বেড়েছে।
চাঁদপুর জেলা চীফ লিগ্যাল এইড অফিসার (বিচারক) সিনিয়র সিভিল জজ মোঃ আবদুল আলীম এর পরিচালনায় বক্তব্য রাখেন বিজ্ঞ অতিরিক্ত চীপ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আসমা জাহান নিপা, চাঁদপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উজালা রানী চাকমা, চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো: খায়রুল কবির, সিভিল জজ তানজিনা আক্তার, চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী, চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাড. জাকির হোসেন তালুকদার ফয়সাল, জেলা কারাগারের জেল সুপার মো: জয়নাল আবেদীন ভূঞা, সিভিল সার্জনের প্রতিনিধি ডা: মোহাম্মদ রফিকুল হাসান ফয়সল, ইসলামিক ফাউন্ডেশন এর উপ-পরিচালক মুহা: জুলফিকার হাসান, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারি পরিচালক মোহাস্মদ সফিকুর রহমান, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালকের প্রতিনিধি আশিকুল ইসলাম, অ্যাডভোকেট বিধু ভূষন নাথ, অ্যাডভোকেট রেহানা ইয়াছমিন কচি, এড. শামীমা সুলতানা, এড. বিশ্বজিৎ কর রানা, ডিস্টিক ম্যানেজার মমতাজ বেগম সহ লিগ্যাল এইড কমিটির সদস্যগণ।
নিজস্ব প্রতিবেদক/
২৯ অক্টোবর ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur