Home / চাঁদপুর / চাঁদপুর জেলা যুবদলের প্রতিবাদ মিছিল
যুবদলের

চাঁদপুর জেলা যুবদলের প্রতিবাদ মিছিল

নিষিদ্ধ সংগঠনের নাশকতা, অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে প্রতিবাদ মিছিল ও সমাবেশ করেছে চাঁদপুর জেলা যুবদল। মঙ্গলবার (২৩ জুন) বিকেলে জেলা বিএনপি কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য প্রতিবাদ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

সংক্ষিপ্ত প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন চাঁদপুর জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিক। তিনি তার বক্তব্যে বলেন, দেশের শান্তি-শৃঙ্খলা বিনষ্ট এবং রাজনৈতিক অস্থিরতা সৃষ্টির যেকোনো অপচেষ্টা জনগণ ঐক্যবদ্ধভাবে প্রতিহত করবে। নিষিদ্ধ—ফ্যাসিস্ট—গুপ্ত সংগঠন যেন রাজপথে নামতে না পারে সবাই সোচ্চার থাকবেন। নিষিদ্ধ দল রাজনীতি করতে পারে, অধিকার রাখে না এবং দিবো না। তারা নাশকতা, অপপ্রচার ও অসৌজন্যমূলক রাজনৈতিক কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানান।

জেলা যুবদলের সাধারণ সম্পাদক অ্যাড. নুরুল আমিন খান আকাশের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ বাহার।

প্রতিবাদ মিছিলে উপস্থিত ছিলেন জেলা যুবদলের সহ-সভাপতি শাহানূর বেপারী শানু, মোস্তফা বন্দুকসী, শামীম জমাদার, পৌর যুবদলের আহ্বায়ক শাহাজাহান কবির খোকা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল রাজ্জাক হাওলাদার, সদর উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক নজরুল ইসলাম খান নজু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান খান কাজল, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক সালাহ উদ্দিন বেপারী, পারভেজ আলম রবিনসহ পৌর ও সদর উপজেলা যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং ইউনিয়ন ও ওয়ার্ড যুবদলের বিপুল সংখ্যক নেতা-কর্মী।

স্টাফ রিপোর্টার/ ২৩ জুন ২০২৬