সফরমালী উচ্চ বিদ্যালয়ের নবগঠিত ম্যানেজিং কমিটির পরিচিতি সভা
চাঁদপুর সদর উপজেলার কল্যাণপুর ইউনিয়নের সফরমালী উচ্চ বিদ্যালয়ের নবগঠিত ম্যানেজিং কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার ১৪ সেপ্টেম্বর বিকেল ৩টায় বিদ্যালয়ের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। নবগঠিত ম্যানেজিং কমিটির সভাপতি অ্যাডভোকেট তাফাজ্জেল হোসেনের সভাপতিত্বে এবং সদস্য সচিব ও বিদ্যালয়ের প্রধানশিক্ষক মো.হাসান আলী খানের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন কল্যাণপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো.দেলোয়ার হোসেন খান,সাধারণ সম্পাদক সাইফুল আলম খান,সিনিয়র সহ-সভাপতি হারুনুর রশিদ, বিদ্যালয়ের শিক্ষক প্রতিনিধি আবদুল খালেক গাজী ও অভিভাবক প্রতিনিধি ফারহানা আক্তার।
এ সময় কল্যাণপুর ইউনিয়ন যুবদলের সভাপতি মোহাম্মদ আলী বেপারী, ৫নং ওয়ার্ড ইউপি সদস্য সেলিম বকাউল, সাবেক শিক্ষক আব্দুল গনি মাস্টার, সমাজসেবক জাফর খান, রাজনীতিবিদ গিয়াস উদ্দিন ভূঁইয়া,সাবেক অভিভাবক সদস্য মিজান গাজী, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধানশিক্ষক ফারভিন আক্তার,ধর্মীয় শিক্ষক ফিরোজ মামুন,শাহজালাল উচ্চ বিদ্যালয়ের শিক্ষক কামাল তপাদারসহ অন্যরা বক্তব্য রাখেন।
সভায় বক্তারা বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন,শৃঙ্খলা,পরিচ্ছন্ন পরিবেশ ও সুন্দর ব্যবস্থাপনার ওপর গুরুত্বারোপ করেন। তাঁরা বলেন,শিক্ষার্থীদের শুধু মেধাবী হলেই হবে না,আদর্শ ও সুশিক্ষিত মানুষ হিসেবে গড়ে উঠতে হবে। এসএসসি পরীক্ষায় টেস্ট পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদেরই ফরম পূরণের সুযোগ দেয়ার বিষয়ে গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন ও শিক্ষার্থীদের জন্য সুন্দর শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে নবগঠিত কমিটির সদস্যদের সহযোগিতা কামনা করা হয়।
এ সময় বিদ্যালয়ের সাবেক অভিভাবক সদস্য মনির হোসেন ভুঁইয়া,হেলাল হোসেন,আব্দুল মান্নান মৃধা,সাবেক ছাত্রেনতা নুরে আলম খান,বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক হাবিবুর রহমান, মোরশেদ মিয়া,সহকারী শিক্ষক রাজিয়া সুলতানা,রহিমা আক্তার,সালমা আফরোজা,সুমন মিয়া,শাহজালাল,ফয়সাল গাজী,সাইফুল ইসলাম,নাছির আখন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, গত ৮ সেপ্টেম্বর কুমিল্লা শিক্ষা বোর্ড সফরমালী উচ্চ বিদ্যালয়ের নবগঠিত ম্যানেজিং কমিটি অনুমোদন দেয়।
১৫ সেপ্টেম্বর ২০২৫
এ জি