চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান কেএফটি কলেজিয়েট স্কুলের দশম শ্রেণির দুই শিক্ষার্থী মোঃ সামিউ ইমাম স্পর্শ ও সানিয়া সাঈদ মালয়েশিয়ায় অনুষ্ঠিত রোবোটিক্স প্রতিযোগিতায় গোল্ড মেডেল অর্জন করে প্রথম স্থান লাভ করেছে।
তাদের এই অসাধারণ সাফল্যে কেএফটি কলেজিয়েট স্কুলের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় শিক্ষানুরাগীদের মধ্যে আনন্দ ও গর্বের সৃষ্টি হয়েছে।
জানা যায়, ১০ থেকে ২৩ সেপ্টেম্বর মালয়েশিয়ার পেটালিং জায়ায় এ আন্তর্জাতিক রোবোটিক্স প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশ থেকে ২৩টি দল অংশ নেয়। এর মধ্যে তিনটি দল গোল্ড মেডেল অর্জন করে। সামিউ ইমাম স্পর্শ ও সানিয়া সাঈদ আইটি অ্যান্ড রোবোটিক্স ক্যাটাগরিতে ‘WALL-E’ প্রজেক্টের জন্য প্রথম স্থান অর্জন করে স্বর্ণপদক লাভ করে।
স্বর্ণপদক অর্জনকারী শিক্ষার্থী সামিউ ইমাম স্পর্শের মা ও কেএফটি কলেজিয়েট স্কুলের প্রভাষক বদরুন নাহার লরিন জানান, আমার ছেলেসহ আমাদের শিক্ষার্থী সানিয়ার এই অসাধারণ সাফল্যে কেএফটি কলেজিয়েট স্কুল অত্যন্ত আনন্দিত ও গর্বিত। শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় শিক্ষানুরাগীরা এ খবর শুনে আনন্দ-উচ্ছ্বাস প্রকাশ করেছেন। এ অর্জন শুধু কেএফটি কলেজিয়েট স্কুল, মতলব কিংবা চাঁদপুরের নয়, এটি বাংলাদেশের জন্যও গৌরবের। সকল শিক্ষক ও সংশ্লিষ্টদের গুরুত্বপূর্ণ অবদানের কথা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করা হয়েছে।
এই সাফল্যের পেছনে কেএফটি কলেজিয়েট স্কুলের প্রিন্সিপাল মোঃ জাকির হোসেন কামাল, প্রতিষ্ঠাতা বেলায়েত হোসেন জুলহাস জনান, আন্তর্জাতিক অঙ্গনে দেশের পতাকা উজ্জ্বল করা দুই শিক্ষার্থীর এ সাফল্য বাংলাদেশের তরুণ প্রজন্মের মেধা, সৃজনশীলতা ও প্রযুক্তিনির্ভর শিক্ষার সম্ভাবনাকে আরও একবার সামনে নিয়ে এসেছে। ভবিষ্যতেও তাদের উদ্ভাবনী কর্মকাণ্ডে প্রতিষ্ঠান পাশে থাকবে এবং সহযোগিতা করবে।
আন্তর্জাতিক অঙ্গনে দেশের পতাকা উজ্জ্বল করা এই দুই শিক্ষার্থীর সাফল্য বাংলাদেশের তরুণ প্রজন্মের মেধা, সৃজনশীলতা ও প্রযুক্তিভিত্তিক শিক্ষার সম্ভাবনাকে আরও একবার সামনে নিয়ে এসেছে।
মতলব প্রতিনিধি/
২৩ সেপ্টেম্বর ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur