চাঁদপুর সদরের নানুপুর এলাকার অজিব উল্যাহ (৪৫) কে বুধবার (২৭ জুলাই) বিকাল ৩টায় মাদক সেবনের দায়ে ২ বছরের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।
ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা আলম।
এর আগে মাদক বিক্রি করে না দেয়ায় স্থানীয় যুবককে মারধরের অভিযোগে চাঁদপুর মডেল থানার উপ পরিদর্শক (এসআই) রাশেদুজ্জমান জানায় সঙ্গীয় ফোর্স নিয়ে অজিব উল্যাহকে মঙ্গলবার (২৬ জুলাই) নানুপুর থেকে আটক করে।
বুধবার (২৭ জুলাই) ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে তার ২ বছরের সাজা হয়।
এ সংবাদটির সংশ্লিষ্ট আগের সংবাদগুলো দেখুন..
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur
