মতলব বাজার বনিক সমিতির নির্বাচন ১০ অক্টোবর
মতলব বাজার বনিক ও জনকল্যাণ সমিতির নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুর ১২টায় উপজেলা পরিষদ মিলনায়তনে ব্যবসায়ীদের উপস্থিতিতে তফসিল ঘোষণা করেন উপজেলা সমাজ সেবা অফিসার ও প্রধান নির্বাচন কমিশনার টিটু চন্দ্র ধর। নির্বাচনের তোফিল ঘোষণা অনুযায়ী মনোনয়নপত্র বিতরণ ও দাখিলের তারিখ ২০ সেপ্টেম্বর থেকে ২১ সেপ্টেম্বর সকাল দশটা থেকে বিকাল ৪ টা পর্যন্ত, মনোনয়নপত্র যাচাই-বাছাই ২৩ সেপ্টেম্বর সকাল ১০ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত, বৈধ প্রার্থীর তালিকা প্রকাশ ২৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুর ২ টায়, মনোনয়নপত্রের উপর আপত্তি দায়ের সাতাশ সেপ্টেম্বর রবিবার অফিস চলাকালীন সময়, আপিল নিষ্পত্তি ২৮ সেপ্টেম্বর সোমবার অফিস চলাকালীন সময়ে, মনোনয়নপত্র প্রত্যাহারের ২৯ সেপ্টেম্বর, চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ৩০ সেপ্টেম্বর, প্রতীক বরাদ্দ ১লা অক্টোবর এবং ওই দিন থেকেই প্রার্থীদের প্রচারনা শুরু।ভোট গ্রহণ হবে ১০ অক্টোবর সকাল ১০ টা থেকে বিকেল অত্যন্ত বিরতিহীন ভাবে। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে মতলব জগবন্ধু বিশ্বনাথ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে।উক্ত নির্বাচনে ২১টি পদে নির্বাচন অনুষ্ঠিত হবে।
নির্বাচনে সভাপতি পদে যারা প্রতিদ্বন্দ্বিতা করবে তাদেরকে মনোনয়নপত্র বাবদ ২৫ হাজার টাকা ( অফেরত যোগ্য), সহ-সভাপতি পদে ১৫ হাজার টাকা অফেরত যোগ্য) সাধারণ সম্পাদক পদে ২০ হাজার টাকা (অফেরত যোগ্য), কোষাধক্ষ পদে ১০ হাজার টাকা ( অফেরত যোগ্য),সকল সম্পাদক পদে ১০ হাজার টাকা করে ( অফেরত যোগ্য) এবং সদস্য পদে ৮হাজার টাকা।
নির্বাচনের তফসিল ঘোষণার সময় উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ও নির্বাচন অফিসার আ ক ম মুহসিন।
নির্বাচনের তফসিল ঘোষনার পূর্বে বণিকদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি ও মতলব পৌরসভার সাবেক মেয়র এনামুল হক বাদল, মতলবৌরা বিএনপির সভাপতি শোয়েব আহমেদ সরকার। এ সময় উপস্থিত ছিলেন মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মামা শফিকুল ইসলাম সাগর, মতলব দক্ষিণ উপজেলা যুবদলের ইসলাম কিরণ, মতলব প্রেসক্লাবের আহ্বায়ক আমির খসরুসহ মতলব বাজারের ব্যবসায়ী ও সাংবাদিকবৃন্দ।
প্রতিবেদক: মাহফুজ মল্লিক/
১৬ সেপ্টেম্বর ২০২৬