জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ মতলব দক্ষিণ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ কাব শিক্ষিকা নির্বাচিত হলেন জয়ন্তী ভৌমিক। তিনি হলেন মতলব দক্ষিণ উপজেলা ১২নং দক্ষিণ নারায়ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক।
তিনি ওই বিদ্যালয়ে ২০২৪ সাল থেকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।এছাড়া তিনি বিদ্যালয়ের কাব লিডার ও গ্রুপ কমিটির সভাপতি। উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ কাব শিক্ষিকা নির্বাচিত হওয়ায় সহকর্মী শিক্ষকবৃন্দ অভিনন্দন জানিয়েছেন।
-মাহফুজ মল্লিক/ ১৮ মে ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur