মতলব দক্ষিণে মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার বীর মুক্তিযোদ্ধা আতাউর রহমান (৭২) ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজেউন। রবিবার (২৮ জুন) সকাল ৬ টায় শাহপুর গ্রামের নিজ বাড়ীতে বার্ধক্য জনিত কারণে তিনি মারা গেছেন। তার পিতার নাম মৃত আবুল হোসেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৪ মেয়ে ও ১ ছেলেসহ অসংখ্য আত্বীয় স্বজন এবং গুনীগ্রাহী রেখে গেছেন।রবিবার বাদ আছর শাহপুর গ্রামে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।
জানাজার পূর্বে বীর মুক্তিযোদ্ধা মরহুম আতাউর রহমানকে রাষ্ট্রীয় মর্যাদা প্রদান ও উপজেলা প্রশাসন ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের পক্ষ থেকে ফুলের ঢালা দিয়ে শ্রদ্ধা জানানো হয়।এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক কেএম ইশমাম, মতলব দক্ষিণ থানার পুলিশ পরিদর্শক অখিল চন্দ্র সরকার, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সদস্য সচীব মুক্তিযোদ্ধা মোস্তফা কামাল, মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর আলমসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। পরে মুক্তিযোদ্ধা মরহুম আতাউর রহমানের লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
প্রতিবেদক: মাহফুজ মল্লিক/
২৮ জুন ২০২৬