Home / উপজেলা সংবাদ / মতলব দক্ষিণ / মতলব দক্ষিণে বিএনপির ২ সহস্রাধিক গাছের চারা রোপন
বিএনপির

মতলব দক্ষিণে বিএনপির ২ সহস্রাধিক গাছের চারা রোপন

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মতলব দক্ষিণে যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন করেছে। মতলব দক্ষিণ উপজেলা ও মতলব পৌর বিএনপি এবং অঙ্গসংগঠনের আয়োজনে পহেলা সেপ্টেম্বর সকাল ৭টায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিনব্যাপী নানা কর্মসূচীর উদ্ধোধন করা হয়। দলীয়।নেতাকর্মীদের সাথে নিয়ে পতাকা উত্তোলন করেন মতলব দক্ষিণ উপজেলা বিএনপি’র সভাপতি ও মতলব পৌরসভার সাবেক মেয়র এনামুলক বাদল এবং মতলব পৌর বিএনপি’র সভাপতি শোয়েব আহমেদ সরকার।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি এমদাদ হোসেন খান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম সাগর, পৌর বিএনপির সিনিয়র সহ সভাপতি ডাঃ শোয়েব আহমেদ, সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন প্রধান, উপজেলা যুবদলের আহবায়ক মোজাহিদুল ইসলাম কিরণ, পৌর যুবদলের আহবায়ক মজিবুর রহমান সরকার, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক জহিরুল হক জহির, উপজেলা শ্রমিক দলের সভাপতি বাবুল ফরাজী,সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম কাইফু, উপজেলা কৃষক দলের সভাপতি হানিফ পাটোয়ারী, সাধারণ সম্পাদক সাংবাদিক আমির খসরু,উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সাবের সিদ্দিকী,উপজেলা ছাত্রদলের আহবায়ক মিরাজ মাহমুদ জিসান, পৌর কৃষক দলের সভাপতি মাহবুব প্রধান, সাধারণ সম্পাদক হায়াত আলী, পৌর শ্রমিক দলের সাধারণ সম্পাদক কবির দেওয়ান, পৌর ছাত্রদলের সদস্য সচিব মাসুদ পারভেজ পনির।

জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন শেষে দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণের উদ্বোধন করেন মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি ও মতলব পৌরসভার সাবেক মেয়র এনামূলক বাদল।উপজেলার ছয়টি ইউনিয়ন ও মতলব পৌরসভায় প্রায় আড়াই হাজার গাছের চারা দলীয় নেতাকর্মীদের মাধ্যমে সড়কের পাশে রোপন করা হয়। মতলব পৌরসভার ৩ নং ওয়ার্ডের গাছের চারা রোপন কার্যক্রম উদ্বোধন শেষে এনামুল হক বাদল বলেন, পরিবেশ সুরক্ষায় বৃক্ষরোপণ ও গাছের পরিচর্যা জরুরি। বিএনপির প্রত্যেক নেতা-কর্মীকে গাছ রোপণ ও পরিচর্যার পাশাপাশি জলাশয়ে মাছ চাষের আহ্বান জানান তিনি।

তিনি আরো বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা ও বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭১ সালে দেশের স্বাধীনতার জন্য বিদ্রোহ ঘোষণা করেন ও স্বাধীনতার ঘোষণা দেন। একই সঙ্গে গণতন্ত্র রক্ষায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দীর্ঘ আন্দোলন ও ত্যাগের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন তাঁরা। এনামুল হক বাদল আরো বলেন রোপণ করা প্রতিটি বৃক্ষ তাঁদের নামে উৎসর্গ করা হয়েছে এবং এসব বৃক্ষের সদকায়ে জারিয়ার সওয়াব যেন মরহুম শহীদ জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কাছে পৌঁছায়, সে জন্য মহান আল্লাহর দরবারে প্রার্থনা করা হয়।

প্রতিষ্ঠার ৪৮ বছরে দেশের বিভিন্ন সংকট ও স্বৈরশাসনের বিরুদ্ধে লড়াই করে বিএনপি জনগণের আস্থা অর্জন করেছে। বর্তমানে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বিএনপি ভবিষ্যতেও জনগণের ভালোবাসা ধরে রেখে নতুন বাংলাদেশ গঠনে নেতৃত্ব দেবে বলে আশা প্রকাশ করেন তাঁরা।

প্রতিবেদক: মাহফুজ মল্লিক/
৩ সেপ্টেম্বর ২০২৬