মতলব দক্ষিণ উপজেলার ৬ টি কেন্দ্রে গত ২১ এপ্রিল এসএসসি ও দাখিল পরীক্ষা সুষ্ঠু, শান্তিপূর্ণ এবং নকল মুক্ত পরিবেশে সম্পন্ন হয়েছে।
এসএসসি ও দাখিল পরীক্ষায় ৪০ টি ( স্কুল ২৪ টি এবং মাদ্রাসা ১৬ টি) শিক্ষা প্রতিষ্ঠানের ১৯২৩ জন পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ছিল ৩৩ জন এবং উপস্থিত ছিল ১৮৯০ জন।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, মতলব জগবন্ধু বিশ্বনাথ সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ১৩ টি বিদ্যালয়ের ৭৭৬ জন পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ছিল ১১ জন এবং উপস্থিত ছিল ৭৫৫ জন, ভেন্যু কেন্দ্র মতলবগন্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ১৭২ জন পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ছিল ৪ জন এবং উপস্থিত ছিল ১৬৮ জন।
নারায়নপুর পপুলার বিদ্যালয় কেন্দ্রে ছয়টি বিদ্যালয়ের মোট পরীক্ষার্থীর সংখ্যা ২৮৩ জন,তন্মোধ্যে অনুপস্থিত ছিল দুইজন এবং উপস্থিত ২৮১ জন,
আসেনপুর উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ কেন্দ্রে ৫ টি বিদ্যালয়ের ২৯৩ জন পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ছিল ২ জন এবং উপস্থিত ২৯১ জন।
অপরদিকে মতলব দারুল উলুম ইসলামি ফাজিল মাদ্রাসা কেন্দ্রে ৮ টি মাদ্রাসার ১৮১ জন পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ১ জন এবং উপস্থিত ১৮০ জন, ঘিলাতলী ফাজিল মাদ্রাসা কেন্দ্রেও ৮ টি মাদ্রাসার ২১৮ জন পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ছিল ১৩ জন এবং উপস্থিত ছিল ২০৫ জন।
সিসি ক্যামেরার আওতায় ছিল মতলব দক্ষিণ উপজেলার প্রতিটি কেন্দ্র। কোনো কেন্দ্রে নকল এবং অনিয়মের অভিযোগ পাওয়া যায়নি। ছাত্র ছাত্রীরা সকল ধরনের ভয় ভীতি উপেক্ষা করে স্বাভাবিক ভাবেই প্রথম দিনের বাংলা ও কোরআন পরীক্ষা দিয়েছেন।
প্রতিবেদক: মাহফুজ মল্লিক/
২১ এপ্রিল ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur