মতলব দক্ষিণে পরিচয়হীন নারীর লাশ উদ্ধার

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার পৌরসভার দক্ষিণ চরমুকুন্দি গ্রামের বিলে ভাসামান অবস্থায় মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে বস্তাবন্দি ন্যায় কম্বল দিয়ে পেচানো এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। এ রিপোর্ট লিখা পর্যন্ত ওই নারীর পরিচয় পাওয়া যায়নি।তার বয়স আনুমানিক ৪০ ঘেকে ৪৫ হতে পারে বলে ধারনা এলাকাবাসীর।

১৩ অক্টোবর ​মঙ্গলবার সকালে ওই এলাকার জনৈক ব্যক্তি জমিনের কচুরিপানা পরিষ্কার করতে গিয়ে দেখতে পায় বস্তা সদৃশ একটি কম্বল মোড়ানো কিছু একটা ভাসছে। একটু সামনে এগুলে দুর্গন্ধ পেয়ে নিশ্চিত হয় এটি কোনো মানুষের লাশ হবে। পরে বিষয়টি একে-অপরের মধ্যে জানাজানি হলে আশপাশের শত শত উৎসুক জনতা তা দেখার জন সেখানে ভীড় করতে থাকে।
ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয় এলাকাবাসী পুলিশে খবর দেয়।

খবর পেয়ে মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ মো.হাফিজুর রহমান মানিক সঙ্গীয় ফোর্স নিয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যান। পরে পুলিশ বিলে ভাসমান অবস্থায় থাকা কম্বল দিয়ে পেচানো নারীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর মর্গে পাঠিয়ে দেয়।

​স্থানীয় এলাকাবাসীর ধারণা, নারীর বাড়ী দুরের কোথাও হতে পারে।অজ্ঞাত ব্যক্তিরা ৩-৪ দিন আগে ওই নারীকে ধর্ষন বা হত্যা করে কম্বল পেচিয়ে বেঁধে পানিতে ফেলে দেয়। জোয়ারের পানিতে ভেসে এখানে এসেছে, এমনটিই ধারনা এলাকাবাসীর। তবে লাশের মুখমণ্ডল পঁচে বিকৃত হয়ে যাওয়ায়পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

​মতলব দক্ষিণ থানার (ওসি) হাফিজুর রহমান মানিক বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হবে। লাশের মুখমন্ডল পঁচে গলে যাওয়া সনাক্ত করা যাচ্ছে না। পরিচয় সনাক্তের জন্য প্রযুক্তির মাধ্যমে কাজ চলছে।

এ বিষয়ে আইনগত ব্যবস্থা ও তদন্তপ্রক্রিয়া চলমান রয়েছে।

প্রতিবেদক: মাহফুজ মল্লিক/
১৩ অক্টোবর ২০২৬