মতলব দক্ষিণে আটক দুই মাদক ব্যবসায়ীকে কারাদণ্ড

মতলব দক্ষিণ থানা পুলিশ ও উপজেলা প্রশাসনের যৌথ অভিযানে  গাঁজাসহ ২ যুবককে আটক করা হয়েছে। ৪ জুন নারায়ণপুর এলাকায় যৌথ অভিযানে মিঠুন বনিক (৩২) ও ফয়সাল আহমেদ (৩৫) কে গাঁজাসহ আটক করে পুলিশ।মিঠুন বনিক উপজেলার পাঁচকিপাড়া গ্রামের বিজয় বনিকের ছেলে এবং ফয়সাল আহমেদ একই উপজেলার পূর্ব বাড়ৈগাঁও গ্রামের মোঃ আব্দুস সাত্তারের ছেলে।অভিযান পরিচালনাকালে উপস্থিত ছিলেন মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট  কেএম ইশমাম ও মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ মোঃ হাফিজুর রহমান মানিক। 

 পরে আটককৃত দুজনকে ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মিঠনু বনিক ও ফয়সাল আহমেদকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ডের রায় ঘোষনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কেএম ইশমাম। 

অপরদিকে রাসেল হাওলাদার (৩০) নামক এক যুবককে পৌরসভার ঢাকিরগাঁও এলাকায় গভীররাতে ঘুরাফেরা করতে দেখে পুলিশ আইনের ৩৪(৬) ধারার অপরাধে গ্রেফতার করা হয়। তার বাড়ী নারায়ণপুর এলাকায়।

থানার অফিসার ইনচার্জ মোঃ হাফিজুর রহমান মানিক বলেন,, মাদক,ইভটিজিং, কিশোর গ্যাংসহ অপরাধ দমন করতে আমাদের অভিযান চলমান থাকবে। 

প্রতিবেদক: মাহফুজ মল্লিক/
৪ জুন ২০২৬