মতলব উত্তরে লবাইরকান্দিতে জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী পালিত

শহীদ রাষ্ট্রপতি, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ও স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান-এর ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ৫নং দূর্গাপুর ইউনিয়নের ১ ও ৪ নাম্বার ওয়ার্ড বিএনপি,অঙ্গ ও সহযোগি সংগঠনের উদ্যোগে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩০ মে) বাদ আছর উপজেলার ৫নং দূর্গাপুর ইউনিয়নের লবাইরকান্দি আল-আমিন আলিম মাদ্রাসা অডিটোরিয়ামে ইউনিয়নের ১ ও ৪ নাম্বার ওয়ার্ড বিএনপি,অঙ্গ ও সহযোগি সংগঠনের উদ্যোগে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন,মতলব উত্তর উপজেলা যুবদলের সাবেক সহ- সভাপতি শেখ মনজুর আহম্মেদ।
মিলাদ মাহফিল অনুষ্ঠানটি পরিচালনায় ছিলেন উপজেলা যুবদলের সাবেক ক্রীড়া সম্পাদক মোঃ মনিরুজ্জামান সবুজ।

অনুষ্ঠানের সার্বিক সহযোগীতায় ও ব্যবস্থাপনায় ছিলেন ৫নং দূর্গাপুর ইউনিয়ন যুবদল নেতা বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মোঃ খোকন ভূইয়া।
এসময় উপস্থিত ছিলেন, স্থানীয় ইউনিয়ন শ্রমিক দল নেতা মোঃ আঃ মান্নান ভূইয়া, ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক মোঃ আবুল কালাম, ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি মোঃ সুমন প্রধান, ৪ নং ওয়ার্ড যুবদলের সভাপতি মোঃ হযরত আলী, বিএনপি নেতা আলী আশ্রাফ, সুমন বেপারী বপারীসহ স্থানীয় পর্যায়ের বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের সকল নেতাকর্মী উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে জিয়াউর রহমান ও প্রয়াত সাবেক তিন বারের প্রধানমন্ত্রী  বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এছাড়া বিএনপির চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমান ও চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব ড.জালাল উদ্দিন আহমেদ এর দীর্ঘাযূ ও সুস্থ্যতা কামনায় বিশেষ দোয়া করা হয়।

আলোচনা সভায় বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কর্মময় জীবন, স্বাধীনতা-পরবর্তী বাংলাদেশ পুনর্গঠনে তাঁর অবদান, বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা এবং দেশের উন্নয়নে তাঁর ভূমিকার বিভিন্ন দিক তুলে ধরেন। তাঁরা তাঁর আদর্শ ধারণ করে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশ ও জনগণের কল্যাণে কাজ করার আহ্বান জানান। বক্তারা বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা জিয়াউর রহমানের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন ও তাঁর অবদানের কথা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন।

উল্লেখ্য ১৯৮১ সালের এই দিনে চট্টগ্রাম সার্কিট হাউজে দেশি-বিদেশি চক্রান্তে সেনাবাহিনীর কিছু বিপথগামী সদস্যের হাতে হত্যার শিকার হন তিনি।

নিজস্ব প্রতিবেদক/ ৩১ মে ২০২৬