মতলবে মাদক বিরোধী গোল্ডকাপ ফুটবল টুর্ণনামেন্ট
মতলব দক্ষিণ উপজেলায় মাদক বিরোধী গোল্ডকাপ ফুটবল টুর্ণনামেন্টের চতুর্থ রাউন্ডের ম্যাচ অনুষ্ঠিত হয়। গতকাল বিকেলে স্থানীয় নিউ হোস্টেল মাঠে অনুষ্ঠিত মতলব গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের চতুর্থ রাউন্ডের খেলায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক সচিব ও কেএফটি কলেজিয়েট স্কুলের প্রিন্সিপাল মোঃ জাকির হোসেন কামাল। তিনি বলেন, তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহতা ঘেকে বাঁচাতে সময়োপযোগী ফুটবল খেলার আয়োজনটি প্রশংসনীয়।
তরুণ সমাজকে মাদকের করাল গ্রাস থেকে দূরে রাখতে এবং সুস্থ বিনোদন প্রদানের লক্ষ্যে বাংলাদেশে নিয়মিত মাদক বিরোধী ফুটবল টুর্নামেন্ট খুবই গুরুত্বপূর্ণ।
তিনি আরো বলেন, স্থানীয় তরুণ, শিক্ষার্থী ও বিভিন্ন পেশার মানুষ এসব টুর্নামেন্টে অংশ নেন ও উদ্বুদ্ধ হন।
এই টুর্নামেন্টগুলো সমাজ থেকে মাদক নির্মূল করতে একটি সামাজিক আন্দোলন হিসেবে কাজ করছে। তাই আমাদের সকলের উচিত যে যার অবস্থান থেকে এ উদ্যেগকে স্বাগত জানানো এবং এগিয়ে আসা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার এবং মতলব গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের প্রধান উপদেষ্টা কেএম ইশমাম। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি ও মতলব পৌরসভার সাবেক মেয়র এনামুল হক বাদল, মতলব পৌর বিএনপির সাবেক আহবায়ক মোজাম্মেল হক খোকন, মতলব প্রেসক্লাবের আহবায়ক আমির খসরু, মতলব দক্ষিণ উপজেলা যুবদলের আহবায়ক মোজাহিদুল ইসলাম কিরণ, সিনিয়র যুগ্ম আহবায়ক জহিরুল হক জহির প্রমুখ।
এছাড়া মতলব গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের উদ্যেক্তা মতলব দক্ষিণ উপজেলা ছাত্রদলের আহবায়ক মিরাজ মাহমুদ জিসান, বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও টুর্ণামেন্টের প্রধান উদ্যেক্তা ফয়সাল আহমেদ ও মনিরুল ইসলাম আরমাম।
চতুর্থ রাউন্ডের খেলায় অংশগ্রহণকারী মতলব ফুটবল একাডেমি ৩-২ গোলে হাজীগঞ্জ টোরাঘড়কে হারিয়ে বিজয় লাভ করেছেন।
প্রতিবেদক: মাহফুজ মল্লিক/ ৬ মে ২০২৬