মতলবে ট্যালেন্টপুলে বৃত্তি পাওয়া আলফি হতে চান মানবিক ডাক্তার
২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় সেরা সাফল্য অর্জন করেছে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ওটারচর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ক্ষুদে মেধাবী শিক্ষার্থী আলফি ইসলাম। প্রতিযোগিতাপূর্ণ এই পরীক্ষায় মেধার স্বাক্ষর রেখে ট্যালেন্টপুলে (মেধাবৃত্তি) ক্যাটাগরিতে বৃত্তি পেয়েছে সে। সে ভবিষ্যতে মানুষের সেবা দেওয়ার জন্য একজন মানবিক ডাক্তার হতে চান।
রবিার (১২ জুলাই) আনুষ্ঠানিকভাবে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় কর্তৃক ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়। প্রকাশিত প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফলে ট্যালেন্টপুল বৃত্তিপ্রাপ্তদের তালিকায় স্থান করে নেয় আলফি ইসলাম। মেধাবী শিক্ষার্থী আলফি ইসলাম প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি অর্জন করে পরিবার, বিদ্যালয় ও এলাকাবাসীর মুখ উজ্জ্বল করেছে। আলফি ইসলাম এর এ সাফল্যে তার পরিবার, শিক্ষক, সহপাঠী ও স্বজনদের মধ্যে আনন্দের পরিবেশ বিরাজ করছে।
ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্ত আলফি ইসলাম এর পিতা সাইফুল ইসলাম এবং মা তানিয়া সাইফুল। ভাই-বোনদের সে মেজ। তাদের বাড়ি মতলব উত্তর উপজেলার সাদুল্যাপুর গ্রামে। ছোটবেলা থেকেই আলফি ইসলাম পড়াশুনায় মনোযোগী, নিয়মানুবর্তীতা ও কঠোর পরিশ্রমী এবং বেশ মনযোগি ছিলেন। শিক্ষকদের আন্তরিক দিকনির্দেশনা এবং বাবা-মায়ের উৎসাহ-অনুপ্রেরণায় সে এই কৃতিত্ব অর্জন করেছে।
আলফি ইসলামের গর্বিত বাবা সাইফুল ইসলাম জানান, নিয়মিত পড়াশোনা, শিক্ষকদের সঠিক দিকনির্দেশনা এবং কঠোর পরিশ্রমের ফলে সে ট্যালেন্টপুলে বৃত্তি অর্জন করতে পেরেছে। আমি মহান আল্লাহ পাকের নিকট শোকরিয়া আদায় করছি। আলহামদুল্লিাহ। এই সাফল্য আগামী দিনে চলার পথের প্রেরণা হয়ে থাকবে। আমি কৃতজ্ঞতা জানাই শিক্ষক-শিক্ষিকাদের প্রতি। ধন্যবাদ জানাই তার মার প্রতি যে সব সময় মেয়েকে সময় এবং অভিভাবকের দায়িত্ব পালন করে আজকের এই কৃতিত্বে পৌঁছেছেন। মহান আল্লাহ যেন আমার মেয়েকে মানুষের সেবা করার জন্য একজন মানবিক ডাক্তার হিসাবে কবুল করেন। আগামী দিনেও আলফি ইসলাম যেন তার মেধার আলো দিয়ে দেশ ও দশের মুখ উজ্জ্বল করতে পারে সেজন্য তিনি সবার কাছে দোয়া চেয়েছেন। মা তানিয়া সাইফুল জানান, আমি কৃতজ্ঞতা জানাই প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকাদের প্রতি তাদের আন্তরিক আদর যতেœ সঠিক লেখাপড়ায় আজকের এ ফলাফল।
আলফি ইসলাম বর্তমানে মতলব দক্ষিণ উপজেলা কেএফটি স্কুল এন্ড কলেজে ৬ষ্ঠ শ্রেণিতে ইংরেজী ভার্সনে পড়াশুনা করছে। আলফি ইসলাম জানান, আমি আমার শ্রদ্ধেয় স্যার, ম্যাডাম, বাবা, মার প্রতি কৃতজ্ঞ। তাদের আদর স্নেহ ভালোবাসা আর দোয়ায় আজকের এ ফলাফল। আপনারা আমার জন্য দোয়া করবেন আমি যেন ডাক্তার হয়ে মানুষের সেবক হিসেবে কাজ করতে পারি। আলফি ইসলামের এ সাফল্যে তার বাবা-মা মহান আল্লাহর নিকট শোকরানা আদায় করেন।
এদিকে আলফি ইসলামের এই অর্জমেতলব উত্তর উপজেলার সাদুল্যাপুর গ্রামের বাসিন্দারাও আনন্দ প্রকাশ করেছেন। তারা আশা করেন, ভবিষ্যতেও সে আরও বড় সাফল্য অর্জনের মাধ্যমে পরিবার, এলাকার, শিক্ষা প্রতিষ্ঠান, মতলব উত্তর উপজেলা তথা চাঁদপুর জেলার সুনাম বয়ে আনবে। তার বিদ্যালয়ের শিক্ষক মন্ডলীও আলফি ইসলামের এই কৃতিত্বে গর্বিত।
উল্লেখ্য, দীর্ঘ বিরতির পর নতুন আঙ্গিকে আয়োজিত ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় দেশজুড়ে ৬ লাখ ৪০ হাজারেরও বেশি পঞ্চম শ্রেণির শিক্ষার্থী অংশ গ্রহণ করেন।
নিজস্ব প্রতিবেদক/
১৩ জুলাই ২০২৬